বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তারকা ফুটবলার

চারদিকে বিশ্বকাপের দামামা। দারুণ ফুটবল খেলছে ফ্রান্স জাতীয় দলও। তবে এরই মাঝে ফরাসি ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। নদীতে ডুবে মারা গেছেন ২১ বছর বয়সী ফুটবলার কেনজো কিয়েস। ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব গুঁইগাম্পের এই তরুণ খেলোয়াড়কে গুরুতর অবস্থায় উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত হাসপাতালে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি।  ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তিন বন্ধুকে নিয়ে রাইন নদীতে নামেন কেনজো কিস। ফ্রান্সজুড়ে চলমান তাপপ্রবাহে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। নদীতে নামার পর চারজনই স্রোতের মধ্যে বিপদে পড়েন। জরুরি সেবাকর্মীরা তিনজনকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হলেও কিসকে খুঁজে পেতে সময় লাগে। পরে দমকলকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকরনু জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহ-সম্পর্কিত ঘটনায় দেশটিতে অন্তত ৪০ জন পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। কেনজো কিসের ফুটবল ক্যারিয়ার শুরু হ

বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তারকা ফুটবলার
চারদিকে বিশ্বকাপের দামামা। দারুণ ফুটবল খেলছে ফ্রান্স জাতীয় দলও। তবে এরই মাঝে ফরাসি ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। নদীতে ডুবে মারা গেছেন ২১ বছর বয়সী ফুটবলার কেনজো কিয়েস। ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব গুঁইগাম্পের এই তরুণ খেলোয়াড়কে গুরুতর অবস্থায় উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত হাসপাতালে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি।  ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তিন বন্ধুকে নিয়ে রাইন নদীতে নামেন কেনজো কিস। ফ্রান্সজুড়ে চলমান তাপপ্রবাহে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। নদীতে নামার পর চারজনই স্রোতের মধ্যে বিপদে পড়েন। জরুরি সেবাকর্মীরা তিনজনকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হলেও কিসকে খুঁজে পেতে সময় লাগে। পরে দমকলকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকরনু জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহ-সম্পর্কিত ঘটনায় দেশটিতে অন্তত ৪০ জন পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। কেনজো কিসের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল ফরাসি দুই ঐতিহ্যবাহী ক্লাব অলিম্পিক লিঁও ও এএস সেন্ত-এতিয়েনের যুব একাডেমিতে। গত বছর তিনি গুঁইগাম্পে যোগ দেন এবং ক্লাবটির রিজার্ভ দলে খেলছিলেন। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছে গুঁইগাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘আমাদের তরুণ খেলোয়াড় কেনজো কিসের মৃত্যুর সংবাদ গভীর শোকের সঙ্গে জেনেছি।’ একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্লাবটি কঠিন এই সময়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। অন্যদিকে সেন্ত-এতিয়েনও এক আবেগঘন বার্তায় কিসকে স্মরণ করেছে। ক্লাবটি জানায়, ‘সবুজ প্রজন্ম আজ শোকাহত। রবার্ট হারবিন স্পোর্টস সেন্টারে সাত বছর কাটানো এই প্রতিভাবান ও বিনয়ী তরুণকে আমরা হারালাম এক মর্মান্তিক ঘটনায়। সতীর্থ, কোচ এবং যারা তার সঙ্গে পথ চলেছেন, সবার কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow