বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

উদ্ভাবনী ও প্রযুক্তিগত উৎকর্ষতায় উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্প্রেসর উৎপাদনে একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে বাংলাদেশের টেক জায়ান্ট ও একমাত্র কম্প্রেসর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার ৫০ বছরেরও অধিক ঐতিহ্যবাহী ইউরোপীয়ান এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ সিরিজের উচ্চ কার্যক্ষমতার টেকসই ও পরিবেশবান্ধব কমপ্যাক্ট ডিজাইনের কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত স্বনামধন্য এসিসি ব্র্যান্ডের কম্প্রেসর বাংলাদেশে উৎপাদনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটরের স্থানীয় চাহিদা যেমন মিটবে, তেমনই ইউরোপসহ উন্নত বিশ্বের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখবে। শনিবার (৩১ জানুয়ারি) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বাংলাদেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম উল্লেখ্য, এসিসি’র কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটন তথা বাংলাদেশের জন্য এক বিরাট মাইলফলক এবং অত্যন্ত গর

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

উদ্ভাবনী ও প্রযুক্তিগত উৎকর্ষতায় উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্প্রেসর উৎপাদনে একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে বাংলাদেশের টেক জায়ান্ট ও একমাত্র কম্প্রেসর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার ৫০ বছরেরও অধিক ঐতিহ্যবাহী ইউরোপীয়ান এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ সিরিজের উচ্চ কার্যক্ষমতার টেকসই ও পরিবেশবান্ধব কমপ্যাক্ট ডিজাইনের কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত স্বনামধন্য এসিসি ব্র্যান্ডের কম্প্রেসর বাংলাদেশে উৎপাদনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটরের স্থানীয় চাহিদা যেমন মিটবে, তেমনই ইউরোপসহ উন্নত বিশ্বের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখবে।

শনিবার (৩১ জানুয়ারি) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বাংলাদেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম

উল্লেখ্য, এসিসি’র কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটন তথা বাংলাদেশের জন্য এক বিরাট মাইলফলক এবং অত্যন্ত গর্বের। কাপ্পা কম্প্রেসরে কমপ্যাক্ট ডিজাইন, উচ্চ কার্যদক্ষতা, দীর্ঘস্থায়িত্ব ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের এক অনন্য সমন্বয় ঘটেছে। ওয়ালটনের কম্প্রেসর কারখানায় উৎপাদন লাইনের পাশাপাশি রয়েছে আন্তর্জাতিকমানের মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার, অত্যাধুনিক প্রযুক্তির ল্যাব সরঞ্জাম ও মেশিনারিজ। কম্প্রেসর উৎপাদনের প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

ইতোমধ্যে নিজস্ব চাহিদা মিটিয়ে ওয়ালটনের তৈরি কম্প্রেসর ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু হওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে বায়ারগণ ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। নতুন এই কম্প্রেসর ওয়ালটনের রপ্তানি কার্যক্রমে আরেকটি সাফল্যের মুকুট যোগ করলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow