বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাস সম্পর্কে যে হুঁশিয়ারি দিল ইরান
লেবাননে ইরানের দূতাবাসে ইসরাইল হামলা চালালে তার জবাবে বিশ্বব্যাপী ইসরাইলি দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। এ সংবাদ জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি বুধবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল Abolfazl Shekarchi এ হুঁশিয়ারি দেন। তিনি বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনকে লক্ষ্য করে ইসরাইলের সাম্প্রতিক হুমকির প্রসঙ্গ উল্লেখ করেন। শেকারচি বলেন, ইসরাইলি শাসন বহুবার আন্তর্জাতিক সীমানা ও কূটনৈতিক রীতিনীতির তোয়াক্কা না করার নজির দেখিয়েছে। তবে ইরান উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক বিবেচনায় সংযম প্রদর্শন করেছে। তিনি দাবি করেন, “যুক্তরাষ্ট্র ও ইসরাইল ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা বা সংঘাত নেই,” যা বৈশ্বিক পর্যায়ে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি বলে উল্লেখ করেন তিনি। ইসরাইলের হুমকির সরাসরি জবাবে শেকারচি বলেন, লেবাননে ইরানের দূতাবাসে হামলা হলে ইরান বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। “জায়নিস্ট শাসন এমন আগ্রাসী পদক্ষেপ নিলে আমরা অবশ্যই সমতুল্য জবাব দেব,” যোগ ক
লেবাননে ইরানের দূতাবাসে ইসরাইল হামলা চালালে তার জবাবে বিশ্বব্যাপী ইসরাইলি দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। এ সংবাদ জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি
বুধবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল Abolfazl Shekarchi এ হুঁশিয়ারি দেন। তিনি বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনকে লক্ষ্য করে ইসরাইলের সাম্প্রতিক হুমকির প্রসঙ্গ উল্লেখ করেন।
শেকারচি বলেন, ইসরাইলি শাসন বহুবার আন্তর্জাতিক সীমানা ও কূটনৈতিক রীতিনীতির তোয়াক্কা না করার নজির দেখিয়েছে। তবে ইরান উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক বিবেচনায় সংযম প্রদর্শন করেছে।
তিনি দাবি করেন, “যুক্তরাষ্ট্র ও ইসরাইল ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা বা সংঘাত নেই,” যা বৈশ্বিক পর্যায়ে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি বলে উল্লেখ করেন তিনি।
ইসরাইলের হুমকির সরাসরি জবাবে শেকারচি বলেন, লেবাননে ইরানের দূতাবাসে হামলা হলে ইরান বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। “জায়নিস্ট শাসন এমন আগ্রাসী পদক্ষেপ নিলে আমরা অবশ্যই সমতুল্য জবাব দেব,” যোগ করেন তিনি।
একই সঙ্গে তিনি ইসরাইল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে “হাঁটু গেড়ে বসাতে” ইরানের দৃঢ় সংকল্পের কথাও পুনর্ব্যক্ত করেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
What's Your Reaction?