বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২০২৪ সালের পর সর্বোচ্চ

ইরানকে ঘিরে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। সরবরাহে বিঘ্ন ও গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম মঙ্গলবার ৮ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.১২ ডলারে পৌঁছেছে। এটি জুলাই ২০২৪-এর পর সর্বোচ্চ স্তর। যুক্তরাষ্ট্রের প্রধান তেল সূচক ডব্লিউটিআই ৭ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৬.৪৭ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। এদিকে সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর দেশটি এখন পুরোপুরি ‘প্রতিরক্ষা কৌশলে’ মনোযোগ দিচ্ছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যারা কূটনীতির পথে চলার দাবি জানিয়েছিল, কিন্তু ‘ইরানের যুক্তির সামনে নত হয়ে সামরিক পথ গ্রহণ করেছে’, তাদের ওপর ‘চিরস্থায়ী লজ্জা’ নেমে আসবে। আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার প্রসঙ্গ উত্থাপন ক

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২০২৪ সালের পর সর্বোচ্চ

ইরানকে ঘিরে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। সরবরাহে বিঘ্ন ও গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম মঙ্গলবার ৮ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.১২ ডলারে পৌঁছেছে। এটি জুলাই ২০২৪-এর পর সর্বোচ্চ স্তর।

যুক্তরাষ্ট্রের প্রধান তেল সূচক ডব্লিউটিআই ৭ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৬.৪৭ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

এদিকে সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর দেশটি এখন পুরোপুরি ‘প্রতিরক্ষা কৌশলে’ মনোযোগ দিচ্ছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যারা কূটনীতির পথে চলার দাবি জানিয়েছিল, কিন্তু ‘ইরানের যুক্তির সামনে নত হয়ে সামরিক পথ গ্রহণ করেছে’, তাদের ওপর ‘চিরস্থায়ী লজ্জা’ নেমে আসবে।

আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, তেহরান নিজেকে ‘মানবিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’ বলে মনে করে। তিনি বলেন, ‘ইহুদিবাদী শাসন কোনো বিদ্বেষমূলক কাজ থেকে বিরত থাকে না। আমার আরব বন্ধুদের বলছি, সতর্কভাবে ভাবুন। তারা যুদ্ধের পরিধি বাড়াতে, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং অন্য দেশে অপরাধ সংঘটনে দ্বিধা করে না।’

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে বাঘাই বলেন, ‘বর্তমানে একমাত্র শক্তি যা অশুভের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তা হলো ইরান।

সূত্র: এএফপি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow