বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম শুক্রবার সামান্য বেড়েছে। দিনের শুরুতে দরপতন হলেও পরে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসায় স্বর্ণের বাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা ফিরে আসে। খবর রয়টার্সের।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং এর প্রভাবে জ্বালানির মূল্যস্ফীতির সম্ভাবনা ও যুক্তরাষ্ট্রের সুদের হার বিষয়ে ভবিষ্যৎ সিদ্ধান্তের ওপর নজর রাখছেন বিনিয়োগকারীরা।
শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল ৯টা ২৫ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৫৫.৩৮ ডলারে পৌঁছায়। এর আগে বৃহস্পতিবার ২ শতাংশ কমে তা ৪,০৪৭.২৬ ডলারে নেমে এসেছিল।
এদিকে, আগস্টে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারের দামও ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৫৮.১০ ডলারে লেনদেন হয়।
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা, তেলের দামের ওঠানামা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সম্ভাব্য সিদ্ধান্ত আগামী দিনগুলোতে স্বর্ণবাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।