বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দাম ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডলার কিছুটা দুর্বল হওয়ায় আবার স্বর্ণের দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। ফলে মূল্যবান এই ধাতুর মূল্যে কিছুটা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১২টা ৩৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৪৬৬ দশমিক ৩৮ ডলারে পৌঁছায়। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত পণ্যটির দাম প্রায় ০ দশমিক ৫ শতাংশ  কমেছে। আর এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৬১ ডলারে দাঁড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম প্রায় ১৬ শতাংশ কমেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে স্বর্ণকে মূলত তারল্য সম্পদ হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে বাজারের অস্থিরতা ও মার্জিন কল সামাল দিতে এটি বিক্রি করা হয়েছে। তবে বর্তমান দামে এটি আবার বিনিয়োগকারীদের কাছে মূল্যবান বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘তবে তেলের দামের কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংকগুলো কড়া অব

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দাম ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডলার কিছুটা দুর্বল হওয়ায় আবার স্বর্ণের দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। ফলে মূল্যবান এই ধাতুর মূল্যে কিছুটা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১২টা ৩৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৪৬৬ দশমিক ৩৮ ডলারে পৌঁছায়। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত পণ্যটির দাম প্রায় ০ দশমিক ৫ শতাংশ  কমেছে। আর এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৬১ ডলারে দাঁড়িয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম প্রায় ১৬ শতাংশ কমেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে স্বর্ণকে মূলত তারল্য সম্পদ হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে বাজারের অস্থিরতা ও মার্জিন কল সামাল দিতে এটি বিক্রি করা হয়েছে। তবে বর্তমান দামে এটি আবার বিনিয়োগকারীদের কাছে মূল্যবান বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তবে তেলের দামের কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংকগুলো কড়া অবস্থানে রয়েছে। নাহলে স্বর্ণের দাম আরও বৃদ্ধি পেতে পারত।’

এদিকে রুপার দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭০ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনাম ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮৯১ দশমিক ০২ ডলার ও প্যালাডিয়াম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৯৮ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow