বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা, বাংলাদেশে আজ কত?
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। টানা দুই দিন বৃদ্ধির পর বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বর্ণের দাম কমছে। বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর সংকেতের অপেক্ষায় রয়েছেন, যার ওপর নির্ভর করছে বিশ্ব অর্থনীতি ও মুদ্রানীতির ভবিষ্যৎ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার বেলা ৬টায় স্পট গোল্ড বা স্বর্ণের তাৎক্ষণিক বাজার দর ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬.৫১ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার ২.১ শতাংশ কমে ৪ হাজার ৪৫৭ ডলারে নেমে এসেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রায় চার সপ্তাহের লড়াই বন্ধ করতে ইরান একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে তার এই বক্তব্য ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বুধবার বলেছিলেন, তার দেশ মার্কিন প্রস্তাবটি পর্যালোচনা করছে ঠিকই, তবে সংঘাত অবসানে আলোচনার কোনো ইচ্ছা তাদের নেই। ক্যাপিটাল ডট কম-এর সিনিয়র ফিন্যান্সিয়াল মার্কেট অ্যানালিস্ট কাইল রোডা রয়টার্সকে বলেন, ‘আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা স্বর্ণের দাম মূল
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। টানা দুই দিন বৃদ্ধির পর বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বর্ণের দাম কমছে। বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর সংকেতের অপেক্ষায় রয়েছেন, যার ওপর নির্ভর করছে বিশ্ব অর্থনীতি ও মুদ্রানীতির ভবিষ্যৎ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার বেলা ৬টায় স্পট গোল্ড বা স্বর্ণের তাৎক্ষণিক বাজার দর ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬.৫১ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার ২.১ শতাংশ কমে ৪ হাজার ৪৫৭ ডলারে নেমে এসেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রায় চার সপ্তাহের লড়াই বন্ধ করতে ইরান একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে তার এই বক্তব্য ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বুধবার বলেছিলেন, তার দেশ মার্কিন প্রস্তাবটি পর্যালোচনা করছে ঠিকই, তবে সংঘাত অবসানে আলোচনার কোনো ইচ্ছা তাদের নেই।
ক্যাপিটাল ডট কম-এর সিনিয়র ফিন্যান্সিয়াল মার্কেট অ্যানালিস্ট কাইল রোডা রয়টার্সকে বলেন, ‘আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা স্বর্ণের দাম মূলত আলোচনার খবরের ওপর ভিত্তি করে ওঠানামা করবে। তবে বড় ধরনের পরিবর্তন সম্ভবত আগামী সপ্তাহের শুরুতে দেখা যাবে, যখন সপ্তাহের শেষে এটি পরিষ্কার হবে যে যুক্তরাষ্ট্র ইরানে কোনো স্থল অভিযান শুরু করছে কিনা।’
এদিকে বিশ্ববাজারের এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের স্থানীয় বাজারে স্বর্ণের দাম বড় ব্যবধানে কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ বুধবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানোর সিদ্ধান্ত জানানো হয়, যা সেদিন সকাল থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর মাত্র কয়েক দিন আগে গত ১৯ মার্চও স্বর্ণের দাম এক দফায় ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়েছিল।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে বর্তমানে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকায় বেচাকেনা হচ্ছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ২০ বার কমানো হয়েছে। গত বছর রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বর্তমানে একটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমেছে। আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে আগামী দিনগুলোতে দেশীয় বাজারে অলঙ্কারের দাম আরও ওঠানামা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
What's Your Reaction?