বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে খরচ করা হবে
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ব্যয় কমিয়ে সেই অর্থ শিক্ষার্থীদের কল্যাণ ও দক্ষতা উন্নয়নে ব্যয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। রোববার (২ আগস্ট) মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন। ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারের লক্ষ্য শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। সে লক্ষ্যেই উচ্চশিক্ষায় এমন বিনিয়োগ করা হচ্ছে, যা শিক্ষার্থীদের দক্ষতা ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াবে। আরও পড়ুন আর্থিক অনিয়মের অভিযোগ / রাবির সেই অধ্যাপক হলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য তিনি বলেন, আগের মতো শুধু ভবন নির্মাণে ব্যয় না করে বর্তমান সরকার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। তৃতীয় ভাষা শিক্ষা, সফট স্কিল, ইন্টার্নশিপ ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্থান পরিদর্শেনে সংশ্লিষ্টরা/ছবি: ইউজিসির সৌজন্যে ইউজিস
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ব্যয় কমিয়ে সেই অর্থ শিক্ষার্থীদের কল্যাণ ও দক্ষতা উন্নয়নে ব্যয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
রোববার (২ আগস্ট) মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন।
ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারের লক্ষ্য শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। সে লক্ষ্যেই উচ্চশিক্ষায় এমন বিনিয়োগ করা হচ্ছে, যা শিক্ষার্থীদের দক্ষতা ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াবে।
তিনি বলেন, আগের মতো শুধু ভবন নির্মাণে ব্যয় না করে বর্তমান সরকার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। তৃতীয় ভাষা শিক্ষা, সফট স্কিল, ইন্টার্নশিপ ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্থান পরিদর্শেনে সংশ্লিষ্টরা/ছবি: ইউজিসির সৌজন্যে
ইউজিসির এ সদস্য জানান, নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোতেও একই নীতি অনুসরণ করা হবে। প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীসেবা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে বেশি অর্থ ব্যয় করা হবে।
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরে অধ্যাপক ড. মামুন বলেন, চলতি বছরই অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। আগামী তিন মাসের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের জন্য উপযুক্ত জমিও নির্বাচন করা হবে।
তিনি আরও বলেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রস্তুতি চললেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বিলম্বিত না করে দ্রুত একাডেমিক কার্যক্রম চালু করাই সরকারের অগ্রাধিকার।
সভায় মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোফাজ্জেল হোসেন, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএএইচ/ইএ
What's Your Reaction?

