বিশ্বসেরা এই হোটেলে উঠলে অন্তত পাঁচ রাত থাকতে হয়

নেপালের একটি বিলাসবহুল হোটেলকে ২০২৬ সালের বিশ্বের সেরা লাক্সারি হোটেল হিসেবে নির্বাচিত করেছে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন রব রিপোর্ট। তালিকার শীর্ষে রয়েছে নেপালের কালীগণ্ডকী নদী উপত্যকার শিন্তা মানি মুস্তাং। ২৯টি কক্ষের এই হোটেলে অতিথিদের অন্তত পাঁচ রাত থাকতে হয়। হোটেলটির প্রধান আকর্ষণ স্বাস্থ্যসেবা ও প্রাকৃতিক পরিবেশ। এখানে তিব্বতি চিকিৎসকের পরামর্শে অতিথিদের জন্য আলাদা স্বাস্থ্য কর্মসূচি তৈরি করা হয়। হিমালয়ের গাছপালা ও ভেষজ উপাদান ব্যবহার করে চিকিৎসা দেওয়া হয়। অতিথিরা হিমালয়ে ট্রেকিং করতে পারেন। পাশাপাশি স্থানীয় গ্রাম ঘুরে নেপালের সংস্কৃতি ও জীবনযাত্রা দেখার সুযোগও পান। হোটেলের কক্ষ থেকে নীলগিরি পর্বতমালার সুন্দর দৃশ্য দেখা যায়। রব রিপোর্ট ২০২৩ সাল থেকে বিশ্বের সেরা বিলাসবহুল হোটেলের তালিকা প্রকাশ করছে। ভ্রমণ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। ইউরোপের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে স্কটল্যান্ডের হোপ লজ। এটি বিশ্বের তালিকায় তৃতীয় হয়েছে। এক সময় এটি শিকারের লজ ছিল। পরে সেটিকে বিলাসবহুল হোটেলে রূপান্তর করা হয়। এ ছাড়া ইতালির কলেজিও আলা কেরচে ষষ্ঠ, যুক্তরাজ্যের ক্ল্য

বিশ্বসেরা এই হোটেলে উঠলে অন্তত পাঁচ রাত থাকতে হয়

নেপালের একটি বিলাসবহুল হোটেলকে ২০২৬ সালের বিশ্বের সেরা লাক্সারি হোটেল হিসেবে নির্বাচিত করেছে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন রব রিপোর্ট।

তালিকার শীর্ষে রয়েছে নেপালের কালীগণ্ডকী নদী উপত্যকার শিন্তা মানি মুস্তাং। ২৯টি কক্ষের এই হোটেলে অতিথিদের অন্তত পাঁচ রাত থাকতে হয়।

হোটেলটির প্রধান আকর্ষণ স্বাস্থ্যসেবা ও প্রাকৃতিক পরিবেশ। এখানে তিব্বতি চিকিৎসকের পরামর্শে অতিথিদের জন্য আলাদা স্বাস্থ্য কর্মসূচি তৈরি করা হয়। হিমালয়ের গাছপালা ও ভেষজ উপাদান ব্যবহার করে চিকিৎসা দেওয়া হয়।

অতিথিরা হিমালয়ে ট্রেকিং করতে পারেন। পাশাপাশি স্থানীয় গ্রাম ঘুরে নেপালের সংস্কৃতি ও জীবনযাত্রা দেখার সুযোগও পান। হোটেলের কক্ষ থেকে নীলগিরি পর্বতমালার সুন্দর দৃশ্য দেখা যায়।

রব রিপোর্ট ২০২৩ সাল থেকে বিশ্বের সেরা বিলাসবহুল হোটেলের তালিকা প্রকাশ করছে। ভ্রমণ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়।

ইউরোপের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে স্কটল্যান্ডের হোপ লজ। এটি বিশ্বের তালিকায় তৃতীয় হয়েছে। এক সময় এটি শিকারের লজ ছিল। পরে সেটিকে বিলাসবহুল হোটেলে রূপান্তর করা হয়।

এ ছাড়া ইতালির কলেজিও আলা কেরচে ষষ্ঠ, যুক্তরাজ্যের ক্ল্যারিজেস সপ্তম, ফ্রান্সের লে ব্রিস্টল প্যারিস অষ্টম এবং মাল্টার কাসা বোনাভিটা দশম স্থান পেয়েছে।

২০২৬ সালের বিশ্বের সেরা ১০ বিলাসবহুল হোটেল

১. শিন্তা মানি মুস্তাং (নেপাল)

২. সিঙ্গিতা কুইতন্ডা (রুয়ান্ডা)

৩. হোপ লজ (স্কটল্যান্ড)

৪. পার্ক হায়াত টোকিও (জাপান)

৫. শক্তি প্রাণা (ভারত)

৬. কলেজিও আলা কেরচে (ইতালি)

৭. ক্ল্যারিজেস (যুক্তরাজ্য)

৮. লে ব্রিস্টল প্যারিস (ফ্রান্স)

৯. আইলাস সেকাস (পানামা)

১০. কাসা বোনাভিটা (মাল্টা)

সূত্র: ইউরোনিউজ
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow