বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
আবারও বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদ হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বসের প্রকাশিত ২০২৬ সালের তালিকায় র্শীর্ষস্থান ধরে রেখেছেন পর্তুগিজ ফুটবল তারকা। মেক্সিকান বক্সিং সুপারস্টার ক্যানেলো আলভারেজ ২০২৫ সালে রিংয়ে খুব একটা সফল সময় না কাটালেও আয়ের দিক থেকে বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। ফোর্বসের প্রকাশিত তালিকায় তিনি দ্বিতীয় স্থান দখল করেছেন। ফোর্বসের তথ্য অনুযায়ী, ৩৫ বছর বয়সী আলভারেজ ২০২৫ সালে মোট ১৭০ মিলিয়ন ডলার আয় করেছেন। তালিকার শীর্ষে থাকা রোনালদো টানা চতুর্থবারের মতো বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদ হয়েছেন, যার মোট আয় ৩০০ মিলিয়ন ডলার। ফোর্বসের তালিকার তিন নম্বর অবস্থানে আছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। তার আয় ১৪০ মিলিয়ন ডলার। পরের দুই অবস্থানে আছেন লস অ্যাঞ্জেলস লেকার্স তারকা লেব্রন জেমস (১৩৭.৮ মিলিয়ন ডলার) এবং লস অ্যাঞ্জেলস ডজার্সের জাপানি তারকা সোহেনি ওহতানি (১২৭.৬ মিলিয়ন ডলার)। এমএমআর
আবারও বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদ হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বসের প্রকাশিত ২০২৬ সালের তালিকায় র্শীর্ষস্থান ধরে রেখেছেন পর্তুগিজ ফুটবল তারকা।
মেক্সিকান বক্সিং সুপারস্টার ক্যানেলো আলভারেজ ২০২৫ সালে রিংয়ে খুব একটা সফল সময় না কাটালেও আয়ের দিক থেকে বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। ফোর্বসের প্রকাশিত তালিকায় তিনি দ্বিতীয় স্থান দখল করেছেন।
ফোর্বসের তথ্য অনুযায়ী, ৩৫ বছর বয়সী আলভারেজ ২০২৫ সালে মোট ১৭০ মিলিয়ন ডলার আয় করেছেন।
তালিকার শীর্ষে থাকা রোনালদো টানা চতুর্থবারের মতো বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদ হয়েছেন, যার মোট আয় ৩০০ মিলিয়ন ডলার।
ফোর্বসের তালিকার তিন নম্বর অবস্থানে আছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। তার আয় ১৪০ মিলিয়ন ডলার।
পরের দুই অবস্থানে আছেন লস অ্যাঞ্জেলস লেকার্স তারকা লেব্রন জেমস (১৩৭.৮ মিলিয়ন ডলার) এবং লস অ্যাঞ্জেলস ডজার্সের জাপানি তারকা সোহেনি ওহতানি (১২৭.৬ মিলিয়ন ডলার)।
এমএমআর
What's Your Reaction?