বিষধর সাপকে প্রশিক্ষণ দিতে গিয়ে সাপুড়িয়ার মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপকে প্রশিক্ষণ দিতে গিয়ে সাপের কামড়ে আজাদুল ইসলাম (ঘুটু) (৩০) নামে এক সাপুড়িয়ার মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। রাতে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন প্রামানিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত আজাদুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে অনুষ্ঠিতব্য পাতা খেলার জন্য সোমবার বিকেলে কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে আনেন আজাদুল ইসলাম। পরে সাপটি প্রদর্শনের জন্য প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ সেটি তাকে দংশন করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে বিষ নামানোর উদ্দেশ্যে রাজা বিরাট এলাকার পার্শ্ববর্তী শিবসমুদ্র গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শিয়ালগাড়া

বিষধর সাপকে প্রশিক্ষণ দিতে গিয়ে সাপুড়িয়ার মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপকে প্রশিক্ষণ দিতে গিয়ে সাপের কামড়ে আজাদুল ইসলাম (ঘুটু) (৩০) নামে এক সাপুড়িয়ার মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। রাতে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন প্রামানিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আজাদুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে অনুষ্ঠিতব্য পাতা খেলার জন্য সোমবার বিকেলে কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে আনেন আজাদুল ইসলাম। পরে সাপটি প্রদর্শনের জন্য প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ সেটি তাকে দংশন করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এ সময় স্থানীয়রা তাকে বিষ নামানোর উদ্দেশ্যে রাজা বিরাট এলাকার পার্শ্ববর্তী শিবসমুদ্র গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শিয়ালগাড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন প্রামানিক বলেন, হাসপাতালে আনার পর রোগীর ইসিজি পরীক্ষা করে দেখা যায়, প্রায় দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা হাসান জানান, আজাদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পাতা খেলায় সাপ প্রদর্শন করতেন। সম্প্রতি তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা দেখাতেন। মঙ্গলবারের অনুষ্ঠানে বড় আকারের একটি সাপ প্রদর্শনের পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যেই নতুন ধরা সাপটিকে প্রশিক্ষণ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow