বিষের বোতল হাতে ফয়সালের বাড়িতে প্রেমিকার অনশন

রাজশাহীর দুর্গাপুরে বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে প্রেমিক ফয়সালের বাড়িতে অবস্থান নেন তিনি। জানা গেছে, ওই তরুনী চারঘাট উপজেলার বাসিন্দা এবং অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় সাত বছর আগে মোবাইল ফোনে ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের জেরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়ান বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী তরুণী বলেন, দীর্ঘ সাত বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। বিয়ের কথা বলে ফয়সাল আমাকে তার বন্ধুর বাড়িতে নিয়ে যায়, সেখানে আমাদের শারীরিক সম্পর্ক হয়। পরে বিয়ের কথা বলে আমাকে তার বাড়িতে ডেকে আনে। কিন্তু পরিবারের চাপে এখন সে অস্বীকার করছে এবং অন্য এক মেয়েকে বিয়ে করেছে বলে দাবি করছে, যা মিথ্যা। তিনি আরও বলেন, ফয়সালের সঙ্গে আমার বিয়ে না হলে আমি এই বাড়িতেই বিষপান করে আত্মহত্যা করব। এ ছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা নেই। এদিকে ফয়সাল পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। ফয়সালের পরিবারের সদস্যরা জানান, একসময় তাদের মধ্যে সম্পর্ক থাকলেও বর্ত

বিষের বোতল হাতে ফয়সালের বাড়িতে প্রেমিকার অনশন

রাজশাহীর দুর্গাপুরে বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে প্রেমিক ফয়সালের বাড়িতে অবস্থান নেন তিনি।

জানা গেছে, ওই তরুনী চারঘাট উপজেলার বাসিন্দা এবং অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় সাত বছর আগে মোবাইল ফোনে ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের জেরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়ান বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী তরুণী বলেন, দীর্ঘ সাত বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। বিয়ের কথা বলে ফয়সাল আমাকে তার বন্ধুর বাড়িতে নিয়ে যায়, সেখানে আমাদের শারীরিক সম্পর্ক হয়। পরে বিয়ের কথা বলে আমাকে তার বাড়িতে ডেকে আনে। কিন্তু পরিবারের চাপে এখন সে অস্বীকার করছে এবং অন্য এক মেয়েকে বিয়ে করেছে বলে দাবি করছে, যা মিথ্যা।

তিনি আরও বলেন, ফয়সালের সঙ্গে আমার বিয়ে না হলে আমি এই বাড়িতেই বিষপান করে আত্মহত্যা করব। এ ছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা নেই।

এদিকে ফয়সাল পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ফয়সালের পরিবারের সদস্যরা জানান, একসময় তাদের মধ্যে সম্পর্ক থাকলেও বর্তমানে তা নেই। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ওই নারী বিষের বোতল হাতে নিয়ে ফয়সালকে ফাঁসানোর উদ্দেশে বাড়িতে এসে অনশন করছেন। 
ফয়সালের বড় বোন বলেন, তাদের মধ্যে সম্পর্ক থাকলে আমরা মেনে নিতাম। কিন্তু মাঝেমধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। এরই মধ্যে আমার ভাই অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। এখন এই মেয়েকে মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow