বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর। কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (১৬ জুন) বিসিপিএসের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার অধ্যাপক কোহিনূর বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটির নির্বাচিতরা হলেন- সিনিয়র সহসভাপতি ডা. নূরউদ্দীন আহমদ, সহ-সভাপতি ডা. লুৎফুল আজিজ, কোষাধ্যক্ষ ডা. সেহরীন ফরহাদ সিদ্দিকা এবং সদস্য সচিব ডা. ইমতিয়াজ ফারুক ও কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য ডা. কাজী দীন মোহাম্মদ। বিসিপিএসের নির্বাচন কমিশন জানিয়েছে, সদস্য (২) পদের বিপরীতে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নিয়ম অনুযায়ী এই পদটিতে পরবর্তীতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর। কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৬ জুন) বিসিপিএসের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার অধ্যাপক কোহিনূর বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটির নির্বাচিতরা হলেন- সিনিয়র সহসভাপতি ডা. নূরউদ্দীন আহমদ, সহ-সভাপতি ডা. লুৎফুল আজিজ, কোষাধ্যক্ষ ডা. সেহরীন ফরহাদ সিদ্দিকা এবং সদস্য সচিব ডা. ইমতিয়াজ ফারুক ও কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য ডা. কাজী দীন মোহাম্মদ।

বিসিপিএসের নির্বাচন কমিশন জানিয়েছে, সদস্য (২) পদের বিপরীতে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নিয়ম অনুযায়ী এই পদটিতে পরবর্তীতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow