‘বিসিবি চিরস্থায়ী নয়, ক্রিকেটের স্বার্থে ক্লাবগুলোর মাঠে নামা উচিত’

ঢাকার ক্লাব সংগঠক ও ক্রিকেট বোর্ডের মধ্যকার টানাপোড়েনে স্থবির হয়ে পড়েছে ঘরোয়া ক্রিকেট। প্রথম বিভাগের পর এবার প্রিমিয়ার লিগ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমন অবস্থায় ক্লাবগুলোকে জেদ পরিহার করে মাঠে ফেরার আহ্বান জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। গতকাল মিরপুরে স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচ শেষে তিনি স্পষ্ট করেন যে, লিগ আয়োজন মূলত ক্লাবগুলোর সদিচ্ছার ওপর নির্ভর করছে। ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের ভবিষ্যৎ নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগ হবে কিনা এটা কিন্তু একান্তই....আমি দেখি খেলোয়াড়দের কাছ থেকে একটা কথা শুনি যে ক্রিকেট বোর্ডের কাছে যা আশা করেছিলাম তা করছে না। প্রিমিয়ার লিগটা একান্তই ক্লাবগুলোর ব্যাপার এবং আমি ক্লাবগুলোকে বারবার আহ্বান করেছি, আপনারা যেটাই করেন দিনশেষে ক্রিকেট বোর্ড থাকবে। ৪ বছরের জন্য নির্বাচিত হয়েছে। কী হবে এটা চিন্তা না করে ক্রিকেটটা মাঠে গড়ানো দরকার।’ তিনি আরও যোগ করেন, ‘আমি ক্লাবগুলোকে এখনো অনুরোধ করব। সময় চলে গেলে কিন্তু এটা আর আসবে না। হয়তোবা ক্রিকেট বোর্ড বদলে গেল একটা সময়, কিন্তু এই সময়টা কোথায় পাবেন? এজন্য আমি বারবার বলছি এবং খেলোয়াড়দের আ

‘বিসিবি চিরস্থায়ী নয়, ক্রিকেটের স্বার্থে ক্লাবগুলোর মাঠে নামা উচিত’

ঢাকার ক্লাব সংগঠক ও ক্রিকেট বোর্ডের মধ্যকার টানাপোড়েনে স্থবির হয়ে পড়েছে ঘরোয়া ক্রিকেট। প্রথম বিভাগের পর এবার প্রিমিয়ার লিগ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমন অবস্থায় ক্লাবগুলোকে জেদ পরিহার করে মাঠে ফেরার আহ্বান জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। গতকাল মিরপুরে স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচ শেষে তিনি স্পষ্ট করেন যে, লিগ আয়োজন মূলত ক্লাবগুলোর সদিচ্ছার ওপর নির্ভর করছে।

ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের ভবিষ্যৎ নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগ হবে কিনা এটা কিন্তু একান্তই....আমি দেখি খেলোয়াড়দের কাছ থেকে একটা কথা শুনি যে ক্রিকেট বোর্ডের কাছে যা আশা করেছিলাম তা করছে না। প্রিমিয়ার লিগটা একান্তই ক্লাবগুলোর ব্যাপার এবং আমি ক্লাবগুলোকে বারবার আহ্বান করেছি, আপনারা যেটাই করেন দিনশেষে ক্রিকেট বোর্ড থাকবে। ৪ বছরের জন্য নির্বাচিত হয়েছে। কী হবে এটা চিন্তা না করে ক্রিকেটটা মাঠে গড়ানো দরকার।’

তিনি আরও যোগ করেন, ‘আমি ক্লাবগুলোকে এখনো অনুরোধ করব। সময় চলে গেলে কিন্তু এটা আর আসবে না। হয়তোবা ক্রিকেট বোর্ড বদলে গেল একটা সময়, কিন্তু এই সময়টা কোথায় পাবেন? এজন্য আমি বারবার বলছি এবং খেলোয়াড়দের আমি মনে করি আরও সক্রিয় হয়ে তাদের নির্দিষ্ট যে যে ক্লাব আছে তাদের সঙ্গে যোগাযোগ করা উচিত। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নেই।’

প্রথম ও দ্বিতীয় বিভাগের লিগ নিয়ে বিসিবির সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি ব্যাখ্যা দেন, ‘প্রথম বিভাগে ১২টা দল নিয়ে খেলেছে, ৮টা দল নিয়ে একটা টুর্নামেন্ট করেছি। আমাদের দ্বিতীয় বিভাগ শেষ হয়েছে ১২টা দল নিয়ে, আরও দলগুলো নিয়ে খেলার কথা রয়েছে। তৃতীয় বিভাগ শুরু করব হয়ত এক সময়। সুতরাং ক্রিকেট বোর্ড তাদের দিক থেকে যতটুকু করার চেষ্টা করছে। এখন বাকিটা বিবেচনার দায়িত্ব আপনাদের।’

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow