বিসিবির আজব সিদ্ধান্ত! ‘অধিনায়ক ছাড়াই’ দক্ষিণ আফ্রিকা গেলো ইমার্জিং দল

আগামী আগস্ট মাসে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ১৩ আগস্ট শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ২২ আগস্ট। প্রায় একই সময়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ ‘এ’ দল, ইমার্জিং দল ও হাই পারফরম্যান্স ইউনিট। সবার আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫টি ওয়ানডে আর দুটি ৪ দিনের ম্যাচ খেলতে গেল বাংলাদেশ ইমার্জিং দল। আজ ২৭ জুলাই প্রিটোরিয়ার উদ্দেশে যাত্রা করেছে ইমার্জিং দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে ১৫ সদস্যের ইমার্জিং দল ঘোষণা করেছে। সেই দলে ৪ জন জাতীয় ক্রিকেটার (জাকির হাসান, শাহাদাত হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব ও মাহিদুল ইসলাম অঙ্কন) আছেন। বলে রাখা ভালো, বাঁহাতি টপ অর্ডার ব্যাটার জাকির হাসান ১৩টি টেস্ট, ২টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। এ ছাড়া ডানহাতি ওপেনার শাহাদাত হোসেন দীপুও ৬টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন। এক সময় জাতীয় দলের হয়ে ১০টি টি-টোয়েন্টি খেলা লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে ১টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচে দেশকে প্রতিনিধিত্ব করা উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলা

বিসিবির আজব সিদ্ধান্ত! ‘অধিনায়ক ছাড়াই’ দক্ষিণ আফ্রিকা গেলো ইমার্জিং দল

আগামী আগস্ট মাসে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ১৩ আগস্ট শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ২২ আগস্ট।

প্রায় একই সময়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ ‘এ’ দল, ইমার্জিং দল ও হাই পারফরম্যান্স ইউনিট।

সবার আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫টি ওয়ানডে আর দুটি ৪ দিনের ম্যাচ খেলতে গেল বাংলাদেশ ইমার্জিং দল। আজ ২৭ জুলাই প্রিটোরিয়ার উদ্দেশে যাত্রা করেছে ইমার্জিং দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে ১৫ সদস্যের ইমার্জিং দল ঘোষণা করেছে। সেই দলে ৪ জন জাতীয় ক্রিকেটার (জাকির হাসান, শাহাদাত হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব ও মাহিদুল ইসলাম অঙ্কন) আছেন। বলে রাখা ভালো, বাঁহাতি টপ অর্ডার ব্যাটার জাকির হাসান ১৩টি টেস্ট, ২টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন।

এ ছাড়া ডানহাতি ওপেনার শাহাদাত হোসেন দীপুও ৬টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন। এক সময় জাতীয় দলের হয়ে ১০টি টি-টোয়েন্টি খেলা লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে ১টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচে দেশকে প্রতিনিধিত্ব করা উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনও আছেন।

ধারণা করা হয়েছিল, জাকির ও অঙ্কনের মধ্যে কেউ একজন নেতৃত্ব দেবেন। কিন্তু অবাক করা সত্য হলো, খেলোয়াড় তালিকায় কারও নামের পাশেই অধিনায়ক শব্দটি লেখা নেই। বিসিবি থেকে যে আনুষ্ঠানিক খেলোয়াড় তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে ক্যাপ্টেন শব্দটাই নেই।

কেউ কেউ মনে করেছিলেন, সেটা বোধ হয় ভুল। না, মোটেই ভুল নয়। বাস্তবে ইমার্জিং দল দ. আফ্রিকা গেছে অধিনায়ক ছাড়াই। মানে, কাউকেই অধিনায়ক করা হয়নি।

বিসিবি থেকে জানানো হয়েছে, ইচ্ছা করেই কাউকে অধিনায়ক করা হয়নি। এমনও হতে পারে, একেক ম্যাচে একেকজন অধিনায়কত্ব করবেন।

শুধু অধিনায়ক ছাড়া দল ঘোষণা ও পাঠানোই নয়, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলসহ একটি ৩ দলের ৫০ ওভারের টুর্নামেন্ট এবং ৪ দিনের দুটি ম্যাচ খেলার জন্য ১৫ জনের যে ইমার্জিং দল গেছে, সেই দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মকর্তাও যাননি।

দলটির হেড কোচ হিসেবে আছেন জাতীয় দলের সাবেক হেড কোচ মোহাম্মদ সালাউদ্দীন। স্পিন কোচ হিসেবে আছেন সাবেক জাতীয় ক্রিকেটার, সাবেক নির্বাচক ও বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাক। কোচিং স্টাফের অপর সদস্য হলেন গোলাম মুর্তজা। যেহেতু এটা হাই পারফরম্যান্স ইউনিটেরই একটি দল, তাই দলের সঙ্গে হাই পারফরম্যান্স ম্যানেজার জামাল বাবুও গেছেন।

জানা গেছে, হেড কোচ সালাউদ্দীন আজ দলের সঙ্গে যাননি। তিনি ২-১ দিনের মধ্যেই যাবেন।

বলে রাখা ভালো, আগামী ৩০ জুলাই এই আসর শুরু হবে। দক্ষিণ আফ্রিকান ইমার্জিং দলের সঙ্গে বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ওয়ানডে খেলবে ১ আগস্ট। আগামী ৯ আগস্ট রাউন্ড-রবিন লিগের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। আর ফাইনালে উন্নীত হলে সেই ম্যাচটি হবে ১১ আগস্ট।

এরপর সোহেল ইসলামের কোচিংয়ে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট অস্ট্রেলিয়ায় যাবে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে। ২২ আগস্ট নেপালের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি একাদশ।

এআরবি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow