বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নববধূসহ ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিচয় নিশ্চিত করে নববধুর মামা নাসিমউদ্দিন বলেন, ‘আমার ভাগনির আজ বিয়ে হয়েছে। বিয়ে অনুষ্ঠান শেষে সবাই মাইক্রোবাসযোগ ফিরছিলেন। পথে নৌবাহিনীর স্টাফ বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ হওয়ার খবর পেয়ে ছুটে এসে দেখতে পাই সে মৃত।’ আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩ তিনি আরও জানান, তার ভাগনি ছাড়া আরও ১০ জন নিহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আটজন নিহত এবং একজনকে আহত অবস্থায় মেডিকেলে আনা হয়। এরমধ্যে একজন মেয়েও ছিলেন। পরবর্তীতে আহত ব্যক্তিও মারা যান। আরিফুর রহমান/এসআর/জেআইএম

বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নববধূসহ ১৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিচয় নিশ্চিত করে নববধুর মামা নাসিমউদ্দিন বলেন, ‘আমার ভাগনির আজ বিয়ে হয়েছে। বিয়ে অনুষ্ঠান শেষে সবাই মাইক্রোবাসযোগ ফিরছিলেন। পথে নৌবাহিনীর স্টাফ বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ হওয়ার খবর পেয়ে ছুটে এসে দেখতে পাই সে মৃত।’

আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

তিনি আরও জানান, তার ভাগনি ছাড়া আরও ১০ জন নিহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আটজন নিহত এবং একজনকে আহত অবস্থায় মেডিকেলে আনা হয়। এরমধ্যে একজন মেয়েও ছিলেন। পরবর্তীতে আহত ব্যক্তিও মারা যান।

আরিফুর রহমান/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow