বিয়ে ভাঙার গুঞ্জনে পলাশের পাশে দাঁড়ালেন ডেইজি শাহ
ভারতীয় নারী ক্রিকেট দলের ব্যাটিং সেনসেশন স্মৃতি মান্ধানা ও সংগীতশিল্পী পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে গত নভেম্বর থেকে চর্চার শেষ নেই। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে বিয়ে বাতিল হয়ে যাওয়ার খবরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিচ্ছেদের কারণ নিয়ে পলাশের দিকে আঙুল উঠলেও এবার তাঁর সমর্থনে এগিয়ে এলেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পলাশ ও স্মৃতির বিয়ের পিঁড়িতে বসা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু হঠাৎ করেই সব থমকে যায়। নেটিজেনদের একাংশ পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি স্মৃতি মান্ধানা কিংবা পলাশ মুচ্ছল। ব্যক্তিগত এই টানাপোড়েন ছাপিয়ে পলাশ আবারও কাজে মনোনিবেশ করেছেন এবং তাঁর পরিচালিত নতুন একটি ছবিতে অভিনয় করছেন ডেইজি শাহ। পলাশ মুচ্ছল ও তাঁর পরিবারের সঙ্গে প্রায় এক যুগের জানাশোনা ডেইজি শাহর। কাজ করতে গিয়ে পলাশকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। এক সাক্ষাৎকারে পলাশের চরিত্রের পক্ষে সাফাই গেয়ে ডেইজি বলেন, "পলাশ খুব ভালো ছেলে। ওর পরিবার অত্যন্ত ধার্মিক এবং তাদের চিন্তাভাবনা খুবই ইতিবাচক। আমাদের দীর্ঘ ১০-১২ বছরের পরিচয় এবং তাদে
ভারতীয় নারী ক্রিকেট দলের ব্যাটিং সেনসেশন স্মৃতি মান্ধানা ও সংগীতশিল্পী পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে গত নভেম্বর থেকে চর্চার শেষ নেই। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে বিয়ে বাতিল হয়ে যাওয়ার খবরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিচ্ছেদের কারণ নিয়ে পলাশের দিকে আঙুল উঠলেও এবার তাঁর সমর্থনে এগিয়ে এলেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পলাশ ও স্মৃতির বিয়ের পিঁড়িতে বসা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু হঠাৎ করেই সব থমকে যায়। নেটিজেনদের একাংশ পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি স্মৃতি মান্ধানা কিংবা পলাশ মুচ্ছল। ব্যক্তিগত এই টানাপোড়েন ছাপিয়ে পলাশ আবারও কাজে মনোনিবেশ করেছেন এবং তাঁর পরিচালিত নতুন একটি ছবিতে অভিনয় করছেন ডেইজি শাহ।
পলাশ মুচ্ছল ও তাঁর পরিবারের সঙ্গে প্রায় এক যুগের জানাশোনা ডেইজি শাহর। কাজ করতে গিয়ে পলাশকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। এক সাক্ষাৎকারে পলাশের চরিত্রের পক্ষে সাফাই গেয়ে ডেইজি বলেন, "পলাশ খুব ভালো ছেলে। ওর পরিবার অত্যন্ত ধার্মিক এবং তাদের চিন্তাভাবনা খুবই ইতিবাচক। আমাদের দীর্ঘ ১০-১২ বছরের পরিচয় এবং তাদের বাড়িতে আমার নিয়মিত যাতায়াত আছে।"
পলাশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে ভিত্তিহীন মনে করেন ডেইজি। তবে স্মৃতি ও পলাশের সম্পর্কের অবনতি ঠিক কী কারণে হয়েছে, সে বিষয়ে ডেইজি সরাসরি কোনো মন্তব্য না করলেও পলাশের পারিবারিক স্বচ্ছতার ওপরই জোর দিয়েছেন তিনি। উল্লেখ্য, স্মৃতি মান্ধানা বর্তমানে খেলার মাঠে ব্যস্ত থাকলেও পলাশকে নিয়ে যাবতীয় বিতর্ক নিয়ে এখনও রহস্য বজায় রেখেছেন।
সূত্র: আনন্দবাজার
What's Your Reaction?