বিয়েতে মাকে রাজি করানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ

বগুড়ার আদমদীঘিতে বিয়েতে মায়ের সম্মতি আদায়ে বাড়িতে ডেকে নিয়ে এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী। অভিযুক্ত যুবকের নাম আরিফ জাহান (২৮)। তিনি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল আকন্দপাড়ার আতোয়ার হোসেনের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর আরিফ জাহান বিএসসি ইঞ্জিনিয়ার। বেশ কয়েক বছর আগে লেখাপড়ার সুবাদে তাদের পরিচয় হয়। এরপর ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আরিফ। তরুণী তাকে বিয়ের কথা বললে তিনি সময়ক্ষেপণ করছিলেন। একপর্যায়ে ওই যুবক বলেন, পরিবারের সবাই রাজি কিন্তু মা নয়। তার মা সম্মতি দিলেই তিনি বিয়ে করবেন। এমন কথা বলে মাকে রাজি করাতে ওই তরুণীকে গত ১২ এপ্রিল তাদের বাড়িতে নিয়ে যান। কিন্তু তার বাবা-মা আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ায় তাদের সঙ্গে ওই তরুণীর আর দেখা হয়নি। এরপর আরিফ তাকে ধর্ষণ করেন। পরের দিন বিয়ে করবেন না বলে তাকে বাড়ি থেকে বের করে দেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘ভুক্তভোগী মামলা করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এসআর/এমএস

বিয়েতে মাকে রাজি করানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ

বগুড়ার আদমদীঘিতে বিয়েতে মায়ের সম্মতি আদায়ে বাড়িতে ডেকে নিয়ে এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী।

অভিযুক্ত যুবকের নাম আরিফ জাহান (২৮)। তিনি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল আকন্দপাড়ার আতোয়ার হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর আরিফ জাহান বিএসসি ইঞ্জিনিয়ার। বেশ কয়েক বছর আগে লেখাপড়ার সুবাদে তাদের পরিচয় হয়। এরপর ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আরিফ। তরুণী তাকে বিয়ের কথা বললে তিনি সময়ক্ষেপণ করছিলেন। একপর্যায়ে ওই যুবক বলেন, পরিবারের সবাই রাজি কিন্তু মা নয়। তার মা সম্মতি দিলেই তিনি বিয়ে করবেন।

এমন কথা বলে মাকে রাজি করাতে ওই তরুণীকে গত ১২ এপ্রিল তাদের বাড়িতে নিয়ে যান। কিন্তু তার বাবা-মা আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ায় তাদের সঙ্গে ওই তরুণীর আর দেখা হয়নি। এরপর আরিফ তাকে ধর্ষণ করেন। পরের দিন বিয়ে করবেন না বলে তাকে বাড়ি থেকে বের করে দেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘ভুক্তভোগী মামলা করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow