বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।  হামলার শিকার ওই যুবকের নাম এনায়েত আলী ফকির (৪০)। জানা গেছে, সোমবার রাতে এক বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাড়িতে ফেরছিলেন এনায়েত আলী। পথে আগে থেকে ওৎ পেতে থাকা ১০ থেকে ১২ সদস্যের একদল সশস্ত্র দুর্বৃত্তরা এনায়েত আলীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় গুলির শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে এবং রায়হান রনি (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। 

হামলার শিকার ওই যুবকের নাম এনায়েত আলী ফকির (৪০)।

জানা গেছে, সোমবার রাতে এক বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাড়িতে ফেরছিলেন এনায়েত আলী। পথে আগে থেকে ওৎ পেতে থাকা ১০ থেকে ১২ সদস্যের একদল সশস্ত্র দুর্বৃত্তরা এনায়েত আলীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় গুলির শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে এবং রায়হান রনি (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow