বিয়ের গুঞ্জনের মাঝেই নিজের স্বপ্ন পূরণ করলেন জর্জিনা
কবে নাগাদ বিয়ে করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ তা জানা যায়নি। জর্জিনাকে প্রপোজ করলেও বিয়ের তারিখ জাননি রোনালদো। তবে জল্পনা চলছে খুব দ্রুতই বিয়ে করতে যাচ্ছেন দুজন। যতি দিন এগোচ্ছে, ততই আলোচনায় আসছেন জর্জিনা। প্রায় এক দশকের সম্পর্কের পর বাগদান সম্পন্ন করা এই জুটি এবার জীবনের নতুন অধ্যায়ের অপেক্ষায়। বিশেষ সেই দিন ঘনিয়ে আসার আগে বহুদিনের পুরোনো একটি স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছেন জর্জিনা। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, পরিবারের সঙ্গে মায়োর্কা দ্বীপে গ্রীষ্মকালীন ছুটি পার করছেন জর্জিনা। সঙ্গে রয়েছেন রোনালদো এবং তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। তারা রোনালদোর বিলাসবহুল সিজি মারে ইয়টে সময় কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা মুহূর্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি ভিডিও। যেখানে একটি জলপ্রপাতের নিচে গোসল করতে দেখা যায় জর্জিনাকে। লাল রঙের সুইমস্যুট, স্বচ্ছ হলুদ মিনিড্রেস, সাদা ক্যাপ ও সানগ্লাস পরে তিনি সেই মুহূর্ত উপভোগ করেন। ভিডিওর ক্যাপশনে জর্জিনা লেখেন, ‘নিজেকে নতুনভাবে শুদ্ধ করছি।’ এরপর যোগ করেন, ‘জলপ্রপাতে গোসল করা সবসময়ই আমার স্
কবে নাগাদ বিয়ে করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ তা জানা যায়নি। জর্জিনাকে প্রপোজ করলেও বিয়ের তারিখ জাননি রোনালদো। তবে জল্পনা চলছে খুব দ্রুতই বিয়ে করতে যাচ্ছেন দুজন। যতি দিন এগোচ্ছে, ততই আলোচনায় আসছেন জর্জিনা। প্রায় এক দশকের সম্পর্কের পর বাগদান সম্পন্ন করা এই জুটি এবার জীবনের নতুন অধ্যায়ের অপেক্ষায়।
বিশেষ সেই দিন ঘনিয়ে আসার আগে বহুদিনের পুরোনো একটি স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছেন জর্জিনা। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, পরিবারের সঙ্গে মায়োর্কা দ্বীপে গ্রীষ্মকালীন ছুটি পার করছেন জর্জিনা। সঙ্গে রয়েছেন রোনালদো এবং তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। তারা রোনালদোর বিলাসবহুল সিজি মারে ইয়টে সময় কাটাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা মুহূর্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি ভিডিও। যেখানে একটি জলপ্রপাতের নিচে গোসল করতে দেখা যায় জর্জিনাকে। লাল রঙের সুইমস্যুট, স্বচ্ছ হলুদ মিনিড্রেস, সাদা ক্যাপ ও সানগ্লাস পরে তিনি সেই মুহূর্ত উপভোগ করেন।
ভিডিওর ক্যাপশনে জর্জিনা লেখেন, ‘নিজেকে নতুনভাবে শুদ্ধ করছি।’ এরপর যোগ করেন, ‘জলপ্রপাতে গোসল করা সবসময়ই আমার স্বপ্ন ছিল।’
২০১৬ সালে শুরু হওয়া রোনালদো-জর্জিনার সম্পর্ক নতুন মোড় নেয় ২০২৫ সালের আগস্টে, যখন তারা বাগদানের ঘোষণা দেন। যদিও এখনো বিয়ের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। তবে দ্য সান-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী শনিবার, ৮ আগস্ট, পর্তুগালের মাদেইরা দ্বীপে তাদের বিয়ে হতে পারে। এখানেই জন্ম ও বেড়ে ওঠা রোনালদোর।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বিকেল ৩টার জন্য ফুনচাল ক্যাথেড্রাল একটি ‘বড় বিয়ের অনুষ্ঠান’ উপলক্ষে সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তী আয়োজন হবে সাভয় প্যালেস হোটেলে।
আইএন
What's Your Reaction?