বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পালিয়েছেন সজল
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা। শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে উপজেলার পৌর এলাকার ১নং ওয়ার্ডের ডহর পাড়া সিতল বালার ছেলে সজল বালার বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রমিকের পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়েছে। অনশনরত প্রেমিকা বলেন, সজল বালাদের কোটালীপাড়ায় একটি ক্লিনিক রয়েছে। আমি জীবিকার স্বার্থে সেখানে প্রায় ৭ মাস আগে নার্স হিসাবে চাকরিতে যোগদান করি। তখন সজলের সঙ্গে আমার পরিচয় হয়। কিছু দিনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমাদের মধ্যে কয়েকবার শারীরিক সম্পর্ক হয়। পরে আমি তাকে বিয়ে করতে বললে সে অস্বীকার করে আমার সঙ্গে প্রায় দেড়মাস যোগাযোগ বন্ধ করে দেয়। তিনি বলেন, তার দেখা না পাওয়ায় তার বাড়িতে আমি এসেছি। আমাকে সে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। অভিযুক্ত সজল ও তার বাড়ির সদস্যরা পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ কালবেলাকে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা। শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে উপজেলার পৌর এলাকার ১নং ওয়ার্ডের ডহর পাড়া সিতল বালার ছেলে সজল বালার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় প্রমিকের পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়েছে।
অনশনরত প্রেমিকা বলেন, সজল বালাদের কোটালীপাড়ায় একটি ক্লিনিক রয়েছে। আমি জীবিকার স্বার্থে সেখানে প্রায় ৭ মাস আগে নার্স হিসাবে চাকরিতে যোগদান করি। তখন সজলের সঙ্গে আমার পরিচয় হয়। কিছু দিনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমাদের মধ্যে কয়েকবার শারীরিক সম্পর্ক হয়। পরে আমি তাকে বিয়ে করতে বললে সে অস্বীকার করে আমার সঙ্গে প্রায় দেড়মাস যোগাযোগ বন্ধ করে দেয়।
তিনি বলেন, তার দেখা না পাওয়ায় তার বাড়িতে আমি এসেছি। আমাকে সে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।
অভিযুক্ত সজল ও তার বাড়ির সদস্যরা পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ কালবেলাকে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?