ট্রান্সফরমারে ফিউজ লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে কর্মীর মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হেলাল উদ্দিন (৪৭) নামের এক কর্মীর হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন উপজেলার চৌদার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ফুলবাড়িয়া কার্যালয়ের আওতাধীন স্থানীয় দেওখোলা ইউনিয়নের লাইন মিস্ত্রি হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে লক্ষ্মীপুর বাজারে একটি ট্রান্সফরমারের ফিউজ লাগাচ্ছিলেন হেলাল উদ্দিন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হন। আশপাশের লোকজন টের পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, এ ঘটনায় নিহতের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। ফলে থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। কামরুজ্জামান মিন্টু/এসআর  

ট্রান্সফরমারে ফিউজ লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে কর্মীর মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হেলাল উদ্দিন (৪৭) নামের এক কর্মীর হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন উপজেলার চৌদার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ফুলবাড়িয়া কার্যালয়ের আওতাধীন স্থানীয় দেওখোলা ইউনিয়নের লাইন মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে লক্ষ্মীপুর বাজারে একটি ট্রান্সফরমারের ফিউজ লাগাচ্ছিলেন হেলাল উদ্দিন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হন। আশপাশের লোকজন টের পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, এ ঘটনায় নিহতের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। ফলে থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এসআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow