বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় তিন বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করছেন এক তরুণী। সোমবার (২১ জুলাই) দুপুরে অনশনের ৪ দিন পর এ ঘটনায় প্রেমিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই তরুণী। ভুক্তভোগী তরুণী (১৮) বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। অভিযুক্ত আব্দুল্লাহ আল ইমন (২২) নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পঞ্চবেকী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী তাইজুল ইসলামের ছেলে। এই অভিযোগে ইমনের বাবা তাইজুল ইসলাম ও মা মুরশিদা বেগমকেও বিবাদী করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ইমনের ছোট বোনের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে ইমনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবারের সদস্যরাও জানতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সম্পর্ক চলাকালে ইমন একাধিকবার তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেন। অভিযোগে আরও বলা হয়, গত ১৭ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে ইমনের কথামতো তরুণী মরিচবুনিয়া বাজারে গেলে ইমন তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে যাওয়ার পর ইমনের বাবা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় তিন বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করছেন এক তরুণী।

সোমবার (২১ জুলাই) দুপুরে অনশনের ৪ দিন পর এ ঘটনায় প্রেমিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই তরুণী।

ভুক্তভোগী তরুণী (১৮) বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। অভিযুক্ত আব্দুল্লাহ আল ইমন (২২) নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পঞ্চবেকী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী তাইজুল ইসলামের ছেলে। এই অভিযোগে ইমনের বাবা তাইজুল ইসলাম ও মা মুরশিদা বেগমকেও বিবাদী করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ইমনের ছোট বোনের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে ইমনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবারের সদস্যরাও জানতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সম্পর্ক চলাকালে ইমন একাধিকবার তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৭ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে ইমনের কথামতো তরুণী মরিচবুনিয়া বাজারে গেলে ইমন তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে যাওয়ার পর ইমনের বাবা-মা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ইমনও তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন মারজিয়া। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটির সাক্ষী ছিলেন বলেও দাবি করা হয়েছে।

পরে বিষয়টি আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মারজিয়া। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow