বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। আগামী ১৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৭ মে) তার ঘনিষ্ঠ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাকসু নেতা বলেন, ‘আমরা যতদূর জেনেছি তা হলো ডাকসু ভিপি ১৩ তারিখ বিয়ে করবেন এবং তা এরই মধ্যে ফাইনাল। তবে ভিপি যেহেতু নিজে এটা ডিসক্লোজ করেনি, তাই শতভাগ নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।’ জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি একজন এমবিবিএস চিকিৎসক। তার বাড়ি চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বলে জানা গেছে। সূত্র জানায়, বিয়ের আকদ অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হবে। এতে ডাকসুর নেতারাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে ডাকসু ভিপির বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ড

বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। আগামী ১৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৭ মে) তার ঘনিষ্ঠ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাকসু নেতা বলেন, ‘আমরা যতদূর জেনেছি তা হলো ডাকসু ভিপি ১৩ তারিখ বিয়ে করবেন এবং তা এরই মধ্যে ফাইনাল। তবে ভিপি যেহেতু নিজে এটা ডিসক্লোজ করেনি, তাই শতভাগ নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।’

জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি একজন এমবিবিএস চিকিৎসক। তার বাড়ি চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, বিয়ের আকদ অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হবে। এতে ডাকসুর নেতারাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে ডাকসু ভিপির বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ডাকসুর বিভিন্ন নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে পোস্ট দিচ্ছেন। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এফএআর/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow