বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী

যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন মা হয়েছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। মঙ্গলবার তার স্বামী অভিনেতা বিবেক দাহিয়া ও দিব্যাঙ্কা সামাজিকমাধ্যমে এই সুখবর দেন। এই তারকা দম্পতি লেখেন ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, 'আমরা সুখ চেয়েছিলাম, ঈশ্বর বললেন,ডাবল নাও!' এনডিটিভির খবরে বলা হয়, ২০১৬ সালে সহ-অভিনেতা বিবেক দহিয়ার সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর। বিয়ের পর একাধিকবার মাতৃত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। গত সাত মাস ধরে সেভাবে কোথাও দেখা মিলছিল না দিব্যাঙ্কার, ফলে শুরু হয় গুঞ্জন। চলতি বছরের মার্চ মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন দম্পতি। মঙ্গলবার দিলেন সুখবর। ২৬ মে যমজ সন্তান এসেছে দিব্যাঙ্কা-বিবেকের সংসারে। এ যেন তাদের দাম্পত্যজীবনের দীর্ঘ অপেক্ষার অবসান। দিব্যাঙ্কা মা হওয়ার পরে বিবেক লেখেন, ‘আমার করণ ও অর্জুন এসে গিয়েছে। আমাদের ছেলেরা এসে গিয়েছে। ওদের আগমনে আমাদের জীবনে খুশিতে ভরে গিয়েছে। দিব্যাঙ্কা এবং আমি আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করলাম। আপনাদের সকলের আশীর্বাদ কাম্য।’ ‘ইয়ে হ্যায় মহব্বতে’ খ্যাত এই অভিনেত্রী আগে জানিয়েছিলেন,

বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী
যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন মা হয়েছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। মঙ্গলবার তার স্বামী অভিনেতা বিবেক দাহিয়া ও দিব্যাঙ্কা সামাজিকমাধ্যমে এই সুখবর দেন। এই তারকা দম্পতি লেখেন ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, 'আমরা সুখ চেয়েছিলাম, ঈশ্বর বললেন,ডাবল নাও!' এনডিটিভির খবরে বলা হয়, ২০১৬ সালে সহ-অভিনেতা বিবেক দহিয়ার সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর। বিয়ের পর একাধিকবার মাতৃত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। গত সাত মাস ধরে সেভাবে কোথাও দেখা মিলছিল না দিব্যাঙ্কার, ফলে শুরু হয় গুঞ্জন। চলতি বছরের মার্চ মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন দম্পতি। মঙ্গলবার দিলেন সুখবর। ২৬ মে যমজ সন্তান এসেছে দিব্যাঙ্কা-বিবেকের সংসারে। এ যেন তাদের দাম্পত্যজীবনের দীর্ঘ অপেক্ষার অবসান। দিব্যাঙ্কা মা হওয়ার পরে বিবেক লেখেন, ‘আমার করণ ও অর্জুন এসে গিয়েছে। আমাদের ছেলেরা এসে গিয়েছে। ওদের আগমনে আমাদের জীবনে খুশিতে ভরে গিয়েছে। দিব্যাঙ্কা এবং আমি আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করলাম। আপনাদের সকলের আশীর্বাদ কাম্য।’ ‘ইয়ে হ্যায় মহব্বতে’ খ্যাত এই অভিনেত্রী আগে জানিয়েছিলেন, জুন নাগাদ তাদের সন্তান ভূমিষ্ঠ হতে পারে। সেই সময় দিব্যাঙ্কা বলেছিলেন, 'বিবেক এবং আমি কেবল সন্তান চেয়েছিলাম, আমরা চেষ্টা করেছি এবং তা হয়েছে। আমরা ধন্য।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow