‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় স্ত্রীর দেওয়া তালাকের নোটিশ মেনে নিতে না পেরে বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের উত্তর পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. শান্ত। তিনি ওই গ্রামের মো. আবুল বাসারের ছেলে। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই একপর্যায়ে শান্তর স্ত্রী তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন এবং আইনি প্রক্রিয়া শুরু করেন। এই পারিবারিক বিরোধ মীমাংসার জন্য শনিবার সকালে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। তবে সালিশ শুরু হওয়ার আগেই শান্ত নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শনিবার সকালে পরিবারের সদস্যরা শান্তকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন। পরে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর স
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় স্ত্রীর দেওয়া তালাকের নোটিশ মেনে নিতে না পেরে বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের উত্তর পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. শান্ত। তিনি ওই গ্রামের মো. আবুল বাসারের ছেলে। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই একপর্যায়ে শান্তর স্ত্রী তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন এবং আইনি প্রক্রিয়া শুরু করেন। এই পারিবারিক বিরোধ মীমাংসার জন্য শনিবার সকালে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। তবে সালিশ শুরু হওয়ার আগেই শান্ত নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শনিবার সকালে পরিবারের সদস্যরা শান্তকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন। পরে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, আত্মহত্যার সময় শান্ত অত্যন্ত আবেগতাড়িত হয়ে তার বুকে স্ত্রীর একটি ছবি ঝুলিয়ে রেখেছিলেন। এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ পাওয়ার পর পুরো এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
তারা আরও জানান, দাম্পত্য কলহ ও তালাকের বিষয়টি নিয়ে শান্ত মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।