বুড়িচংয়ে রাতে অভিযান: অবৈধ মাটি কাটার এস্কেভেটর বিকল করলেন ইউএনও
কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়। রাতে বুড়িচং পৌরসভার হরিপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। এ সময় খোধাইধূলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটিকাটা শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম চালানো না যায়।অভিযানে বুড়িচং থানা পুলিশ-এর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, বুড়িচং উপজেলায় অবৈধ মাটিকাটা কোনোভাবেই সহ্য করা হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়।
রাতে বুড়িচং পৌরসভার হরিপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। এ সময় খোধাইধূলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটিকাটা শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম চালানো না যায়।অভিযানে বুড়িচং থানা পুলিশ-এর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, বুড়িচং উপজেলায় অবৈধ মাটিকাটা কোনোভাবেই সহ্য করা হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?