বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল বুধবার (১৫ জুলাই) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৪ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি। এদিকে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে। এ জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানোরও অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow