বুড়িচংয়ে কিশোরী স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লম্পট কবির গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় ১৬ বছরের কিশোরী (স্কুল ছাত্রী)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশী লম্পট কবির হোসেন (৪২)কে গ্রেপ্তার করেছে বুড়িচং থানার পুলিশ। (৯ জুন) মঙ্গলবার রাত ১০টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোকাম ইউনিয়নের বাড়াইল (মধ্যপাড়া) গ্রামে গত ৭ জুন সকাল ১১টার দিকে ভুক্তভোগী তরুণী নিজ বাড়ির একটি কক্ষে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে আপত্তিকর কথাবার্তা বলেন। এতে তরুণী প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে জোরপূর্বক খাটে ফেলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ভুক্তভোগী স্কুল ছাত্রী বিষয়টি তার মাকে জানালে রাহীমা বেগম বাদী হয়ে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত কবির হোসেন (৪২) একই গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী।পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানায়,কি

বুড়িচংয়ে কিশোরী স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লম্পট কবির গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় ১৬ বছরের কিশোরী (স্কুল ছাত্রী)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশী লম্পট কবির হোসেন (৪২)কে গ্রেপ্তার করেছে বুড়িচং থানার পুলিশ।

(৯ জুন) মঙ্গলবার রাত ১০টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোকাম ইউনিয়নের বাড়াইল (মধ্যপাড়া) গ্রামে গত ৭ জুন সকাল ১১টার দিকে ভুক্তভোগী তরুণী নিজ বাড়ির একটি কক্ষে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে আপত্তিকর কথাবার্তা বলেন। এতে তরুণী প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে জোরপূর্বক খাটে ফেলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগী স্কুল ছাত্রী বিষয়টি তার মাকে জানালে রাহীমা বেগম বাদী হয়ে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত কবির হোসেন (৪২) একই গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী।পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানায়,কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কবির হোসেন গ্রেপ্তার করা হয়েছে এবং কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow