বুড়িচংয়ে প্রবাসী যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর; বিচার চাইলেন মা

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেহুড়া এলাকায় এক দুবাই প্রবাসীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর ও অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত প্রবাসীর মা মোসা. সালমা আক্তার বিচার চেয়ে বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে অভিযোগ সূত্রে জানা যায়, বাজেহুড়া গ্রামের বাসিন্দা ও দুবাই প্রবাসী মো. ছিদ্দিকুর রহমান সম্প্রতি ছুটিতে দেশে আসেন। গতকাল ১৩ জুলাই পুনরায় দুবাই যাওয়ার কথা ছিল তার। অভিযোগে বলা হয়, দুবাইয়ে অবস্থানকালে একই এলাকায় কর্মরত আলী আহাম্মদের সঙ্গে কাজ সংক্রান্ত বিষয়ে তার বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১১ জুলাই বিকেলে সাড়ে ৫টার দিকে আলী আহাম্মদের পক্ষ থেকে বিদেশে নেওয়ার জন্য মালামাল দেওয়ার কথা বলে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। পরে ওই কথার সূত্র ধরে ছিদ্দিকুর রহমানকে বাজেহুড়া গোমতী বেড়িবাঁধ এলাকায় যেতে বলা হয়। সেখানে পৌঁছালে বাজেহুড়া পিচ্চি কামালের ছেলে রাসেল,জালালপুর হাবিবের ছেলে শুভসহ কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। আহত সিদ্দিকু

বুড়িচংয়ে প্রবাসী যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর; বিচার চাইলেন মা

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেহুড়া এলাকায় এক দুবাই প্রবাসীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর ও অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত প্রবাসীর মা মোসা. সালমা আক্তার বিচার চেয়ে বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে অভিযোগ সূত্রে জানা যায়, বাজেহুড়া গ্রামের বাসিন্দা ও দুবাই প্রবাসী মো. ছিদ্দিকুর রহমান সম্প্রতি ছুটিতে দেশে আসেন। গতকাল ১৩ জুলাই পুনরায় দুবাই যাওয়ার কথা ছিল তার। অভিযোগে বলা হয়, দুবাইয়ে অবস্থানকালে একই এলাকায় কর্মরত আলী আহাম্মদের সঙ্গে কাজ সংক্রান্ত বিষয়ে তার বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১১ জুলাই বিকেলে সাড়ে ৫টার দিকে আলী আহাম্মদের পক্ষ থেকে বিদেশে নেওয়ার জন্য মালামাল দেওয়ার কথা বলে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। পরে ওই কথার সূত্র ধরে ছিদ্দিকুর রহমানকে বাজেহুড়া গোমতী বেড়িবাঁধ এলাকায় যেতে বলা হয়। সেখানে পৌঁছালে বাজেহুড়া পিচ্চি কামালের ছেলে রাসেল,জালালপুর হাবিবের ছেলে শুভসহ কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।

আহত সিদ্দিকুর রহমান জানায়, হামলাকারীরা লাঠিসোঁটা ও বাঁশের চেলা দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার মাথা, মুখ, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১ হাজার ২০০ দিরহাম, যার বাংলাদেশি মুদ্রামানে প্রায় ৫২ হাজার টাকা, নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

আহতের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত ছিদ্দিকুর রহমান বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ বিষয়ে সালমা আক্তার বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow