বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয়ের পরামর্শ সোহেল রানার

বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয়ের পরামর্শ দিলেন ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়ক, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা । নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে বুধবার (২৯ এপ্রিল) এক পোস্টে এই বার্তা দেন সোহেল রানা নিজেই।    প্রকাশিত সেই ফেসবুক পোস্টে সোহেল রানা লিখেছেন, জীবনে প্রথম যখন নিজের কামাই শুরু করেন তখন থেকেই এর একটি ক্ষুদ্র অংশ নিজের জন্য জমা করে রেখে দেবেন। সময় চলে যাবে বয়স কালে অসুস্থ হয়ে পড়লে আত্মীয়-স্বজনরা সবকিছুই হয়তো করবেন কিন্তু সম্পদ বা সম্পত্তি দিয়ে তেমন কোন সাহায্য করতে পারবেন না সেই সময়ে আপনার সেই জমানো টাকাটাই হবে আপনার সবচেয়ে বড় সম্বল। তিনি আরও লেখেন,  স্ত্রী পুত্র কন্যা জীবনকে বাজি ধরে সবকিছু করবেন কিন্তু প্রধান অস্ত্র হবে আপনার সেই জমানো টাকা, যেটা সেদিন আপনার প্রিয়জনদের কেও প্রচন্ড রকমের সাহায্য করবে। কথাটাকে হালকা ভাবে না নিয়ে আজ থেকেই নিজের জন্যে জমানোর চেষ্টা করুন। এটাও যেন হয় আপনার একটা ক্ষুদ্র দায়িত্ব।  উল্লেখ্য, সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। সত্তর ও আশির দশকে তিনি চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনার মাধ্যমে খ্যাতি অর্জন করেন । এদিকে সোহেল রানা ১৯৭২ সালে মুক

বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয়ের পরামর্শ সোহেল রানার

বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয়ের পরামর্শ দিলেন ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়ক, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা । নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে বুধবার (২৯ এপ্রিল) এক পোস্টে এই বার্তা দেন সোহেল রানা নিজেই।   

প্রকাশিত সেই ফেসবুক পোস্টে সোহেল রানা লিখেছেন, জীবনে প্রথম যখন নিজের কামাই শুরু করেন তখন থেকেই এর একটি ক্ষুদ্র অংশ নিজের জন্য জমা করে রেখে দেবেন। সময় চলে যাবে বয়স কালে অসুস্থ হয়ে পড়লে আত্মীয়-স্বজনরা সবকিছুই হয়তো করবেন কিন্তু সম্পদ বা সম্পত্তি দিয়ে তেমন কোন সাহায্য করতে পারবেন না সেই সময়ে আপনার সেই জমানো টাকাটাই হবে আপনার সবচেয়ে বড় সম্বল।

তিনি আরও লেখেন,  স্ত্রী পুত্র কন্যা জীবনকে বাজি ধরে সবকিছু করবেন কিন্তু প্রধান অস্ত্র হবে আপনার সেই জমানো টাকা, যেটা সেদিন আপনার প্রিয়জনদের কেও প্রচন্ড রকমের সাহায্য করবে। কথাটাকে হালকা ভাবে না নিয়ে আজ থেকেই নিজের জন্যে জমানোর চেষ্টা করুন। এটাও যেন হয় আপনার একটা ক্ষুদ্র দায়িত্ব। 

উল্লেখ্য, সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। সত্তর ও আশির দশকে তিনি চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনার মাধ্যমে খ্যাতি অর্জন করেন । এদিকে সোহেল রানা ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনা করে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন।

সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রয়াত খ্যাতনামা পরিচালক চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এই সিনেমায় ‘সোহেল রানা’ নাম ধারণ করে অভিনয় করেন, যা পরবর্তীতে তার স্থায়ী পরিচয়ে রূপ নেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow