‎বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে​ ‎

ঝালকাঠির নলছিটিতে ছেলের নির্যাতনে ঘরছাড়া হওয়ার অভিযোগ করেছেন হাজেরা বিবি (৮৫) নামে এক বৃদ্ধা মা। এ ঘটনায় তিনি নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ‎অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শীতলপাড়া এলাকার বাসিন্দা হাজেরা বিবির স্বামী সোবাহান হাওলাদার প্রায় ১৭ বছর আগে মারা যান। এরপর থেকে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলেন। তাদের দুই ছেলে ও চার মেয়ে সন্তান রয়েছে। মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে। ছেলেরা বাবার সম্পত্তির ভাগ নিয়ে আলাদা হয়ে গেছে। ‎বৃদ্ধা হাজেরা বিবি বলেন, আমার ছোট ছেলে মো. খলিল হাওলাদার (৩৫) দীর্ঘদিন ধরে আমাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। সে বিভিন্ন সময় আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। গত (১০ এপ্রিল) রাত ১০টার দিকে খলিল হাওলাদার গালিগালাজ করে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। ‎স্থানীয়রা জানান, বৃদ্ধা হাজেরা বিবিকে দুই ছেলের কেউই দেখভাল করতে চায়না। গত কয়েকদিন আগে রাতে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। বর্তমানে অসহায় অবস্থায় থাকা হাজেরা বিবি, তার স্বামীর ঘরে বসবাসের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কাছে আইনগত সহায়তা কামনা করেছেন। ‎অভিযুক্ত খলিল হাওলাদারেকে মুঠোফোনে কল দিলে

‎বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে​ ‎
ঝালকাঠির নলছিটিতে ছেলের নির্যাতনে ঘরছাড়া হওয়ার অভিযোগ করেছেন হাজেরা বিবি (৮৫) নামে এক বৃদ্ধা মা। এ ঘটনায় তিনি নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ‎অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শীতলপাড়া এলাকার বাসিন্দা হাজেরা বিবির স্বামী সোবাহান হাওলাদার প্রায় ১৭ বছর আগে মারা যান। এরপর থেকে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলেন। তাদের দুই ছেলে ও চার মেয়ে সন্তান রয়েছে। মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে। ছেলেরা বাবার সম্পত্তির ভাগ নিয়ে আলাদা হয়ে গেছে। ‎বৃদ্ধা হাজেরা বিবি বলেন, আমার ছোট ছেলে মো. খলিল হাওলাদার (৩৫) দীর্ঘদিন ধরে আমাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। সে বিভিন্ন সময় আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। গত (১০ এপ্রিল) রাত ১০টার দিকে খলিল হাওলাদার গালিগালাজ করে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। ‎স্থানীয়রা জানান, বৃদ্ধা হাজেরা বিবিকে দুই ছেলের কেউই দেখভাল করতে চায়না। গত কয়েকদিন আগে রাতে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। বর্তমানে অসহায় অবস্থায় থাকা হাজেরা বিবি, তার স্বামীর ঘরে বসবাসের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কাছে আইনগত সহায়তা কামনা করেছেন। ‎অভিযুক্ত খলিল হাওলাদারেকে মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি। নলছিটি থানার উপ- পরিদর্শক মো. নাজমুল হুদা বলেন, অভিযোগ পাওয়ার পরে বৃদ্ধা হাজেরা বিবিকে নিয়ে তাদের বাড়িতে গেলে তার দুই ছেলের কেউই দরজা খোলেনি। মায়ের জন্য ছেলেরা কেউ সুবিধাজনক নয় বলে মনে হচ্ছে। আগামী শুক্রবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ছেলেরা সালিশ করবেন বলে থানায় জানিয়েছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow