বৃষ্টি উপেক্ষা করে আতিফ আসলামের কনসার্টে দর্শকের ঢল

ঝুম বৃষ্টিও থামাতে পারেনি সংগীতপ্রেমীদের উচ্ছ্বাস। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট উপভোগ করতে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে কনসার্ট শুরুর বহু আগ থেকেই জড়ো হন হাজারো দর্শক। বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রবেশের অপেক্ষা করতে দেখা যায় তাদের। আজ (২৪ জুলাই) শুক্রবার সাড়ে ৩টার দিকে কনসার্ট ভেন্যুর আশপাশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছাতা, রেইনকোট কিংবা বৃষ্টিতে ভিজেই অনেক দর্শক লাইনে দাঁড়িয়ে ছিলেন। আরও পড়ুন বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার কনসার্ট, টিকিটের দাম ৫ হাজার দিয়ে শুরু প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের উৎসাহে কোনো ভাটা নেই। কনসার্টে আসা কয়েকজন দর্শক জানান, প্রিয় শিল্পীকে সরাসরি গান গাইতে দেখার সুযোগ সহজে আসে না। তাই বৃষ্টি বা দীর্ঘ অপেক্ষা তাদের জন্য কোনো বাধা নয়। পুরান ঢাকা থেকে আসা মাহি নামে একজন বলেন, ‘বৃষ্টি হচ্ছে, তবুও আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। আতিফ আসলামের লাইভ পারফরম্যান্স দেখার জন্য এই অপেক্ষা সার্থক হবে বলেই বিশ্বাস করি।’ আরও পড়ুন নতুন জীবনে পা রাখলেন অনন্যা আচার্য্য যাত্রাবাড়ি থেকে আসা রবিন হোসেন বলেন, ‘দূর থেকে এসেছ

বৃষ্টি উপেক্ষা করে আতিফ আসলামের কনসার্টে দর্শকের ঢল

ঝুম বৃষ্টিও থামাতে পারেনি সংগীতপ্রেমীদের উচ্ছ্বাস। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট উপভোগ করতে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে কনসার্ট শুরুর বহু আগ থেকেই জড়ো হন হাজারো দর্শক। বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রবেশের অপেক্ষা করতে দেখা যায় তাদের।

আজ (২৪ জুলাই) শুক্রবার সাড়ে ৩টার দিকে কনসার্ট ভেন্যুর আশপাশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছাতা, রেইনকোট কিংবা বৃষ্টিতে ভিজেই অনেক দর্শক লাইনে দাঁড়িয়ে ছিলেন।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের উৎসাহে কোনো ভাটা নেই। কনসার্টে আসা কয়েকজন দর্শক জানান, প্রিয় শিল্পীকে সরাসরি গান গাইতে দেখার সুযোগ সহজে আসে না। তাই বৃষ্টি বা দীর্ঘ অপেক্ষা তাদের জন্য কোনো বাধা নয়।

বৃষ্টি উপেক্ষা করে আতিফ আসলামের কনসার্টে দর্শকের ঢল

পুরান ঢাকা থেকে আসা মাহি নামে একজন বলেন, ‘বৃষ্টি হচ্ছে, তবুও আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। আতিফ আসলামের লাইভ পারফরম্যান্স দেখার জন্য এই অপেক্ষা সার্থক হবে বলেই বিশ্বাস করি।’

যাত্রাবাড়ি থেকে আসা রবিন হোসেন বলেন, ‘দূর থেকে এসেছি। ভিজেছি, অপেক্ষা করেছি, কিন্তু প্রিয় শিল্পীর গান শুনতে পারব-এটাই সবচেয়ে বড় আনন্দ।’

দর্শকদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে ভেন্যুর বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আয়োজকদের স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে দেখা যায়।

এমআই/এমএমএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow