বৃষ্টি বিলাসীর শহরজুড়ে নীরব চোখের জল

আপনার আধভেজা শহরে দমকা হাওয়া-ঝড়,বর্ষা তবে আপন হলো শহর হলো পর।বৃষ্টি বিলাসীর শহরজুড়ে জল বয়ে যায় আজ,আপনি বলেন, যাক না বয়ে আমার বড় কাজ! আপনার ধূসর ব্যালকনিতে মেঘের আনাগোনা,কান পাতলে মেঘকাব্য হয়তো যাবে শোনা।বৃষ্টি বিলাসীর শহরজুড়ে কাব্য হলো লেখা,কেন তবু আপনার সাথে আর হলো না দেখা? চায়ের কাপের উষ্ণতা কি শীতলতায় ভরা,বৃষ্টিবেলায় হৃদয় মাঝে শূন্যতারই খরা।বৃষ্টি বিলাসীর শহরজুড়ে সূর্য ডোবা দিন,বাড়ছে শুধু মেঘের মতো বিষণ্নতায় ঋণ। শেষ বিকেলের সন্ধ্যে কেন মেঘ নিয়েছে ধার,ভরদুপুরে বৃষ্টির খরায় মন ভেঙেছে কার।বৃষ্টি বিলাসীর শহরজুড়ে নীরব চোখের জল,আপনি বলেন, যাক না ঝরে শহর টলমল! এসইউ

বৃষ্টি বিলাসীর শহরজুড়ে নীরব চোখের জল

আপনার আধভেজা শহরে দমকা হাওয়া-ঝড়,
বর্ষা তবে আপন হলো শহর হলো পর।
বৃষ্টি বিলাসীর শহরজুড়ে জল বয়ে যায় আজ,
আপনি বলেন, যাক না বয়ে আমার বড় কাজ!

আপনার ধূসর ব্যালকনিতে মেঘের আনাগোনা,
কান পাতলে মেঘকাব্য হয়তো যাবে শোনা।
বৃষ্টি বিলাসীর শহরজুড়ে কাব্য হলো লেখা,
কেন তবু আপনার সাথে আর হলো না দেখা?

চায়ের কাপের উষ্ণতা কি শীতলতায় ভরা,
বৃষ্টিবেলায় হৃদয় মাঝে শূন্যতারই খরা।
বৃষ্টি বিলাসীর শহরজুড়ে সূর্য ডোবা দিন,
বাড়ছে শুধু মেঘের মতো বিষণ্নতায় ঋণ।

শেষ বিকেলের সন্ধ্যে কেন মেঘ নিয়েছে ধার,
ভরদুপুরে বৃষ্টির খরায় মন ভেঙেছে কার।
বৃষ্টি বিলাসীর শহরজুড়ে নীরব চোখের জল,
আপনি বলেন, যাক না ঝরে শহর টলমল!

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow