বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

বাংলাদেশ ইমার্জিং (এইচপি) ও জিম্বাবুয়ে ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বগুড়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির একটি বলও মাঠে গড়ায়নি। বুধবার (১০ জুন) সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় খেলা আর মাঠে গড়ায়নি। এরপর দুপুর সোয়া ১টার দিকে ম্যাচ কর্মকর্তারা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। এর ফলে ফলাফলশূন্য ভাবেই শেষ হলো এই ম্যাচ। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ম্যাচে জয়ের সুবাদে শেষ ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। এর আগে, সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ৩৬৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ। লক্ষ্য তারা করতে নেমে ২৭৯ রানেই সব উইকেট হারায় জিম্বাবুয়ে। ফলে ম্যাচটিতে ৮৫ রানের বড় ব্যবধানের জয় পায় বাংলাদেশ। আজকের ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় সমীকরণে এগিয়ে রইলো বাংলাদেশ ইমার্জিং। সিরিজের তৃতীয় ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত হবে তাদের। কিন্তু হারলেও সিরিজ হাতছাড়া হবে না, বরং ড্র হবে। তাই বেশ ফুরফুরে মেজাজেই সিরিজের শেষ ম্যাচটি খেলত

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে
বাংলাদেশ ইমার্জিং (এইচপি) ও জিম্বাবুয়ে ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বগুড়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির একটি বলও মাঠে গড়ায়নি। বুধবার (১০ জুন) সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় খেলা আর মাঠে গড়ায়নি। এরপর দুপুর সোয়া ১টার দিকে ম্যাচ কর্মকর্তারা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। এর ফলে ফলাফলশূন্য ভাবেই শেষ হলো এই ম্যাচ। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ম্যাচে জয়ের সুবাদে শেষ ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। এর আগে, সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ৩৬৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ। লক্ষ্য তারা করতে নেমে ২৭৯ রানেই সব উইকেট হারায় জিম্বাবুয়ে। ফলে ম্যাচটিতে ৮৫ রানের বড় ব্যবধানের জয় পায় বাংলাদেশ। আজকের ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় সমীকরণে এগিয়ে রইলো বাংলাদেশ ইমার্জিং। সিরিজের তৃতীয় ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত হবে তাদের। কিন্তু হারলেও সিরিজ হাতছাড়া হবে না, বরং ড্র হবে। তাই বেশ ফুরফুরে মেজাজেই সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামবেন তারা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow