বৃষ্টিযাপন
রাজীব কুমার সাহা এমন বৃষ্টির দিনেবুনো ঘাসফুল হয়ে অন্তহীন চোখ বুজে থাকানতুবানির্জন দুপুরের মতো দীর্ঘ অপেক্ষা নিয়েখুঁজে ফেরা আধভেজা নীড়। দুরন্ত সাইকেলেশৈশবের বর্ষণমুখর সময়ে লুটোপুটি খাওয়ামেঘের মিনারে আর্দ্র মনথির হয়ে আছে কোনো এক বৃষ্টিভেজা জানালায়! যতক্ষণ তুমি আছততক্ষণই বর্ষণমুখর সন্ধ্যাতুমি ফিরে গেলেই কাটফাটা রোদ্দুর! গলে যাওয়া সময়ের হাত ধরে বৃষ্টি কুড়িয়ে চলেছিঅগোচরে কিছুটা অশ্রুও! আরও পড়ুন বর্ষার কবিতা: শ্রাবণী এসইউ
রাজীব কুমার সাহা
এমন বৃষ্টির দিনে
বুনো ঘাসফুল হয়ে অন্তহীন চোখ বুজে থাকা
নতুবা
নির্জন দুপুরের মতো দীর্ঘ অপেক্ষা নিয়ে
খুঁজে ফেরা আধভেজা নীড়।
দুরন্ত সাইকেলে
শৈশবের বর্ষণমুখর সময়ে লুটোপুটি খাওয়া
মেঘের মিনারে আর্দ্র মন
থির হয়ে আছে কোনো এক বৃষ্টিভেজা জানালায়!
যতক্ষণ তুমি আছ
ততক্ষণই বর্ষণমুখর সন্ধ্যা
তুমি ফিরে গেলেই কাটফাটা রোদ্দুর!
গলে যাওয়া সময়ের হাত ধরে
বৃষ্টি কুড়িয়ে চলেছি
অগোচরে কিছুটা অশ্রুও!

বর্ষার কবিতা: শ্রাবণী
এসইউ
What's Your Reaction?