বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম'র ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিল্প সাংস্কৃতির সাথে সম্পৃক্ত বৃহত্তর নোয়াখালীর এমন মানুষদের নিয়ে সম্প্রতি গঠিত হয়েছে 'বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম (GNCF)'। ২ মার্চ (রোববার) রাজধানী ঢাকার মগবাজার একটি রেষ্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহবায়ক মুকিত জাকারিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব জিয়া উদ্দিন আলমের পরিচালনায় ইফতার ও আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার কাজী ফারুক বাবুল, ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী সালমা, ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ, সঙ্গীত শিল্পী ইয়াসমিন লাবণ্য, সঙ্গীত শিল্পী লিংকন হাসান, চিত্র নায়ক ও প্রযোজক পারভেজ চৌধুরী আবির চৌধুরী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানজিনা রুমা, অভিনেতা সেলজুক তারিক, তানভীর মাসুদ , সিয়াম নাছির সহ আরও অনেকে। এছাড়াও সংগঠনের সদস্য, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম এর আহবায়ক অভিনেতা মুকিত জাকারিয়া বলেন, 'এই প্লাটফর্মটি মূলত আমাদের বৃহত্তর নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের সাথে যুক্ত মানুষদের নিয়ে শুরু হয়েছে। দেশের অনেক গুনী অভিনয় শিল্পী, গীতিকার, সুরকার, চলচ্চিত্র নির্মাতা, নাট্য নির
শিল্প সাংস্কৃতির সাথে সম্পৃক্ত বৃহত্তর নোয়াখালীর এমন মানুষদের নিয়ে সম্প্রতি গঠিত হয়েছে 'বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম (GNCF)'। ২ মার্চ (রোববার) রাজধানী ঢাকার মগবাজার একটি রেষ্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহবায়ক মুকিত জাকারিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব জিয়া উদ্দিন আলমের পরিচালনায় ইফতার ও আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার কাজী ফারুক বাবুল, ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী সালমা, ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ, সঙ্গীত শিল্পী ইয়াসমিন লাবণ্য, সঙ্গীত শিল্পী লিংকন হাসান, চিত্র নায়ক ও প্রযোজক পারভেজ চৌধুরী আবির চৌধুরী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানজিনা রুমা, অভিনেতা সেলজুক তারিক, তানভীর মাসুদ , সিয়াম নাছির সহ আরও অনেকে। এছাড়াও সংগঠনের সদস্য, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম এর আহবায়ক অভিনেতা মুকিত জাকারিয়া বলেন, 'এই প্লাটফর্মটি মূলত আমাদের বৃহত্তর নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের সাথে যুক্ত মানুষদের নিয়ে শুরু হয়েছে। দেশের অনেক গুনী অভিনয় শিল্পী, গীতিকার, সুরকার, চলচ্চিত্র নির্মাতা, নাট্য নির্মাতা সহ সাংস্কৃতিক অঙ্গনের বহু মানুষ রয়েছেন। যারা সাংস্কৃতিক অঙ্গনে আলো ছড়িয়ে যাচ্ছেন তাদের শিল্পের মাধ্যমে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি প্লাটফর্মে থাকলে দেশের জন্য আরও বেশি কিছু দিতে পারবো।'
সংগঠনের সদস্য সচিব গীতিকার ও জনপ্রিয় নাট্য নির্মাতা জিয়া উদ্দিন আলম বলেন, 'দীর্ঘদিন ধরে আমার ইচ্ছে ছিলো বৃহত্তর নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের নিয়ে ভালো কিছু করার। তারই আলোকে আমাদের পথচলা শুরু হয়েছে। আজকে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, আগামীতে আরও বেশকিছু পরিকল্পনা রয়েছে আমাদের। পাশাপাশি শিগগিরই সদস্য সংগ্রহ শুরু হবে এবং সংগঠনের পূর্নাঙ্গ কমিটির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ হবে। সাংস্কৃতিক অঙ্গনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি।'