বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ে ২০২৬ বিশ্বকাপের আশা টিকিয়ে রাখল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আজ্জুরিরা। ম্যাচের শুরুতে আধিপত্য থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইতালি। উত্তর আয়ারল্যান্ডের রক্ষণভাগ ও গোলরক্ষক বেশ কয়েকটি সুযোগ সহজেই সামাল দেন। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যেতে হয় দুদলকে। দ্বিতীয়ার্ধে আগ্রাসী ও সংগঠিত ইতালিকে দেখা যায়। ৫৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। বক্সের সামনে থেকে দুর্দান্ত হাফ-ভলিতে জোরাল শটে গোল করেন সান্দ্রো টোনালি। একের পর এক আক্রমণে উত্তর আয়ারল্যান্ডকে চাপে রাখে তারা। একবার কিনের শট প্রতিপক্ষ গোলরক্ষক ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত ব্যবধান দ্বিগুণ হয় ৮০তম মিনিটে। এই জয়ের ফলে প্লে-অফ ফাইনালে উঠে গেছে ইতালি, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ওয়েলস অথবা বসনিয়া ও হার্জেগোভিনা। ফাইনাল ম্যাচের জয়ী দলই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow