বেইজিং বৈঠকে চীনা বিনিয়োগে জোর, শিল্পাঞ্চল উন্নয়নে অগ্রাধিকার
বাংলাদেশে চীনা বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ–চীন দ্বিপাক্ষিক বৈঠকে। বৈঠকে দুদেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বুধবার (৬ মে) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, (গতকাল বুধবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এসময় বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে চট্টগ্রামের আনোয়ারা এলাকায় ৭৩৮ একর জমির ওপর একটি চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ বিশেষ গুরুত্ব পায়। এটি বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনার একটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়েও উভয়পক্ষ গুরুত্বারোপ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে তাদের অব্যাহত আগ্রহের কথা জানায়। অন্যদিকে বাংলাদেশ দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশে চীনা বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ–চীন দ্বিপাক্ষিক বৈঠকে। বৈঠকে দুদেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বুধবার (৬ মে) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, (গতকাল বুধবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এসময় বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে চট্টগ্রামের আনোয়ারা এলাকায় ৭৩৮ একর জমির ওপর একটি চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ বিশেষ গুরুত্ব পায়। এটি বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনার একটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়েও উভয়পক্ষ গুরুত্বারোপ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে তাদের অব্যাহত আগ্রহের কথা জানায়। অন্যদিকে বাংলাদেশ দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
আলোচনায় জ্বালানি খাতে সহযোগিতা, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, জনগণের মধ্যে সম্পর্ক জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলোও গুরুত্ব পায়।
বিডা জানায়, পারস্পরিক আগ্রহের ক্ষেত্রগুলো বাস্তবায়নে চীনা অংশীজনদের সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়া হবে।
এসএম/এমকেআর
What's Your Reaction?