বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

চীনের রাজধানী বেইজিংয়ের ১০৯ উঁচু ভবনে একটি ছোট আকারের স্পোর্টস বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনটি থেকে জরুরি ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেওয়া হয় এবং শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন সিআইটিআইসি টাওয়ারে এ ঘটনা ঘটে। খবর সিএনএন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, চায়না জুন নামেও পরিচিত ১০৯-তলা সিআইটিআইসি টাওয়ার থেকে ধ্বংসাবশেষ পড়ছে। সেইসঙ্গে মাটিতে পড়ে থাকা বিমানের লেজের অংশ এবং একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালাও দেখা গেছে। তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা বিমানটিতে কতজন আরোহী ছিলেন, তা জানা যায়নি। এছাড়া বিমানটি কোথা থেকে এসেছিল এবং কী পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

চীনের রাজধানী বেইজিংয়ের ১০৯ উঁচু ভবনে একটি ছোট আকারের স্পোর্টস বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনটি থেকে জরুরি ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেওয়া হয় এবং শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন সিআইটিআইসি টাওয়ারে এ ঘটনা ঘটে। খবর সিএনএন

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, চায়না জুন নামেও পরিচিত ১০৯-তলা সিআইটিআইসি টাওয়ার থেকে ধ্বংসাবশেষ পড়ছে। সেইসঙ্গে মাটিতে পড়ে থাকা বিমানের লেজের অংশ এবং একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালাও দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা বিমানটিতে কতজন আরোহী ছিলেন, তা জানা যায়নি। এছাড়া বিমানটি কোথা থেকে এসেছিল এবং কী পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow