বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় নাসির মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাসির মিয়া (২০) ওই এলাকার ওসমান মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি বেকারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাসির জঙ্গি শিবপুর বাজারে যান। এসময় বাজারের মধ্যে কিছু লোক একত্রিত হয়ে তাকে বেধরক মারধর করে। পরে আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. নুসরাত বলেন, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে স্থানীয়দের মাধ্যমে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং প্রকৃত অপরাধী কারা তাদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের লোকজন মরদেহ দাফনের পর থানায় আসবেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর

বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা
নরসিংদীর রায়পুরায় নাসির মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাসির মিয়া (২০) ওই এলাকার ওসমান মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি বেকারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাসির জঙ্গি শিবপুর বাজারে যান। এসময় বাজারের মধ্যে কিছু লোক একত্রিত হয়ে তাকে বেধরক মারধর করে। পরে আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. নুসরাত বলেন, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে স্থানীয়দের মাধ্যমে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং প্রকৃত অপরাধী কারা তাদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের লোকজন মরদেহ দাফনের পর থানায় আসবেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow