বেকিং পাউডারের নামে আনা হচ্ছিলো কাপড়-প্রসাধনি, ৬ কোটি টাকার পণ্য জব্দ

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত একটি বড় চালানের পণ্য আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বেকিং পাউডার আমদানির আড়ালে আনা এই চালানে প্রায় ৬ কোটি টাকার উচ্চ শুল্কযুক্ত কাপড় ও প্রসাধন সামগ্রী উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বন্দরের ৩৭ নম্বর শেড থেকে পণ্যগুলো আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রাকটি গেট পাস নিয়ে পণ্য বোঝাই করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। কাগজপত্রে ১৩০ বস্তা বেকিং পাউডার আমদানির ঘোষণা থাকলেও কাস্টমস ও এনএসআই কর্মকর্তারা পরীক্ষা করে দেখতে পান, সেখানে বেকিং পাউডারের আড়ালে ১০৮টি প্যাকেজে লুকানো রয়েছে অত্যন্ত দামি শাড়ি, থ্রি-পিস ও প্রসাধন সামগ্রী। কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রিমিয়ার কোয়ালিটির ৬,৫৩০ পিস শাড়ি, ৫৮৮ পিস থ্রি-পিস, ৩০০ পিস টু-পিস, ৫২০ পিস ওড়না, ২৬০ কেজি বেবি ওয়্যার, ৫০৯ কেজি ফেস ওয়াশ, ৬৫ কেজি বডি লোশন, ৬০ কেজি জর্দা তৈরির কেমিক্যাল এবং ২২৩ কেজি বিভিন্ন প্রকার প্রসাধন সামগ্রী। বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, বেকিং পাউডার ঘো

বেকিং পাউডারের নামে আনা হচ্ছিলো কাপড়-প্রসাধনি, ৬ কোটি টাকার পণ্য জব্দ

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত একটি বড় চালানের পণ্য আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বেকিং পাউডার আমদানির আড়ালে আনা এই চালানে প্রায় ৬ কোটি টাকার উচ্চ শুল্কযুক্ত কাপড় ও প্রসাধন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বন্দরের ৩৭ নম্বর শেড থেকে পণ্যগুলো আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রাকটি গেট পাস নিয়ে পণ্য বোঝাই করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। কাগজপত্রে ১৩০ বস্তা বেকিং পাউডার আমদানির ঘোষণা থাকলেও কাস্টমস ও এনএসআই কর্মকর্তারা পরীক্ষা করে দেখতে পান, সেখানে বেকিং পাউডারের আড়ালে ১০৮টি প্যাকেজে লুকানো রয়েছে অত্যন্ত দামি শাড়ি, থ্রি-পিস ও প্রসাধন সামগ্রী।

কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রিমিয়ার কোয়ালিটির ৬,৫৩০ পিস শাড়ি, ৫৮৮ পিস থ্রি-পিস, ৩০০ পিস টু-পিস, ৫২০ পিস ওড়না, ২৬০ কেজি বেবি ওয়্যার, ৫০৯ কেজি ফেস ওয়াশ, ৬৫ কেজি বডি লোশন, ৬০ কেজি জর্দা তৈরির কেমিক্যাল এবং ২২৩ কেজি বিভিন্ন প্রকার প্রসাধন সামগ্রী।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, বেকিং পাউডার ঘোষণা দিয়ে উন্নতমানের শাড়ি-থ্রি-পিস ও কসমেটিক্স সামগ্রী আনা হয়েছে। শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশে এসব পণ্য আমদানি করা হয়েছিল। পণ্যগুলো কাস্টমসের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আমদানিকারক ও সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

মো. জামাল হোসেন/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow