বেতন নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান, কাজে ফিরছেন চালডালের কর্মীরা
যশোরের আইটি পার্কের ই-কমার্স প্রতিষ্ঠান ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে প্রেস ক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এ তথ্য জানান। সম্মেলনে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে যশোরে পুনরায় স্বাভাবিক সেবা কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চালডালের সিইও মাহাবুব এমএম মুনতাসিন এবং কোম্পানির হেড অব মার্কেটিং লুসবুন উদিতি। লিখিত বক্তব্যে সিইও মাহাবুব এমএম মুনতাসিন বলেন, যশোর আমাদের কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। গত কয়েকদিন ধরে বেতন ও অভ্যন্তরীণ কিছু দাবি-দাওয়া নিয়ে কর্মীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল, আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তা নিরসন করেছি। কর্মীদের প্রতিটি যৌক্তিক দাবি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছেছি। তিনি আরও উল্লেখ করেন, ফান্ডিংসহ কিছু জটিলতার কারণে বেতন প্রদানে সাময়িক বিলম্ব হয়েছিল। বর্তমানে বকেয়া পরিশোধে
যশোরের আইটি পার্কের ই-কমার্স প্রতিষ্ঠান ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে প্রেস ক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এ তথ্য জানান।
সম্মেলনে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে যশোরে পুনরায় স্বাভাবিক সেবা কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চালডালের সিইও মাহাবুব এমএম মুনতাসিন এবং কোম্পানির হেড অব মার্কেটিং লুসবুন উদিতি।
লিখিত বক্তব্যে সিইও মাহাবুব এমএম মুনতাসিন বলেন, যশোর আমাদের কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। গত কয়েকদিন ধরে বেতন ও অভ্যন্তরীণ কিছু দাবি-দাওয়া নিয়ে কর্মীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল, আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তা নিরসন করেছি। কর্মীদের প্রতিটি যৌক্তিক দাবি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছেছি।
তিনি আরও উল্লেখ করেন, ফান্ডিংসহ কিছু জটিলতার কারণে বেতন প্রদানে সাময়িক বিলম্ব হয়েছিল। বর্তমানে বকেয়া পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে এবং কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরেছেন। আন্দোলনের কারণে কোনো কর্মীর বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও তিনি নিশ্চয়তা দেন।
সংবাদ সম্মেলনে হেড অব মার্কেটিং লুসবুন উদিতি বলেন, সমঝোতার অংশ হিসেবে যশোরের ওয়্যারহাউসগুলোতে কাজের পরিবেশ উন্নয়ন এবং কর্মীদের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় মিডিয়া ও সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে সংকট সমাধানে সহযোগিতার কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা বকেয়া বেতনের সময়সীমা এবং ভবিষ্যতে এমন সংকটের পুনরাবৃত্তি রোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে সিইও জানান, একটি শক্তিশালী টিম এই সমস্যা উত্তরণে কাজ করছে। খুব তাড়াতাড়িই এ সমস্যা দূর হবে।
এ সময় উপস্থিত ছিলেন চালডালের যুগ্ম পরিচালক শাহাদত হোসেন, আজিজুর রহমান জিকো, আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য দেন ফেরদৌস আজমীর।
মিলন রহমান/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?