বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের জামিনের বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন। পরে দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, ‘কয়েক দিন আগেই এ বিষয়ে কাজ করার জন্য একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে। জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে জামিনের শর্তগুলো সম্পর্কে নিশ্চিত হতে সার্টিফায়েড কপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বেনজীর আহমেদ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেখানে গেছেন, আর সরকারও আইনগতভাবেই প্রয়োজনীয় পদক্ষেপ

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের জামিনের বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন। পরে দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

তিনি বলেন, ‘কয়েক দিন আগেই এ বিষয়ে কাজ করার জন্য একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে। জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে জামিনের শর্তগুলো সম্পর্কে নিশ্চিত হতে সার্টিফায়েড কপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বেনজীর আহমেদ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেখানে গেছেন, আর সরকারও আইনগতভাবেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। জামিন বাতিল করে দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow