বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

ভারত থেকে সাদা মাছ ঘোষণার আড়ালে অবৈধভাবে ইলিশ আমদানির চেষ্টা নস্যাৎ করেছে বেনাপোল কাস্টমস। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২৬৪ প্যাকেজ সাদা মাছের মধ্যে ১২ প্যাকেজ ভারতীয় ইলিশ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বেনাপোল বন্দরের ৩১ নম্বর শেডে অভিযান চালিয়ে চালানটি আটক করেন কাস্টমস কর্মকর্তারা। জানা গেছে, চালানটির আমদানিকারক স্বর্ণালী এন্টারপ্রাইজ। আর খালাস কার্যক্রমে সহযোগিতা করছিল কামরুলের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান শাউন শিপিং। বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি একটি চক্র সাদা মাছের ঘোষণা দিয়ে ভারত থেকে ইলিশ আমদানি করে বন্দর থেকে খালাসের চেষ্টা করছে। পরে সন্দেহভাজন একটি মাছবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬৪ প্যাকেজ সাদা মাছের মধ্যে ১২ প্যাকেজ ইলিশ পাওয়া যায়। তিনি জানান, অভিযুক্ত আমদানিকারক ও সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জব্দ করা মাছ নিলামের মাধ্যমে নিষ্পত্তির প্রক্রিয়া চলছে। এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারিও একই কৌশলে প্রায় এক কোটি টাকা মূল্যের ৫৩

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক
ভারত থেকে সাদা মাছ ঘোষণার আড়ালে অবৈধভাবে ইলিশ আমদানির চেষ্টা নস্যাৎ করেছে বেনাপোল কাস্টমস। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২৬৪ প্যাকেজ সাদা মাছের মধ্যে ১২ প্যাকেজ ভারতীয় ইলিশ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বেনাপোল বন্দরের ৩১ নম্বর শেডে অভিযান চালিয়ে চালানটি আটক করেন কাস্টমস কর্মকর্তারা। জানা গেছে, চালানটির আমদানিকারক স্বর্ণালী এন্টারপ্রাইজ। আর খালাস কার্যক্রমে সহযোগিতা করছিল কামরুলের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান শাউন শিপিং। বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি একটি চক্র সাদা মাছের ঘোষণা দিয়ে ভারত থেকে ইলিশ আমদানি করে বন্দর থেকে খালাসের চেষ্টা করছে। পরে সন্দেহভাজন একটি মাছবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬৪ প্যাকেজ সাদা মাছের মধ্যে ১২ প্যাকেজ ইলিশ পাওয়া যায়। তিনি জানান, অভিযুক্ত আমদানিকারক ও সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জব্দ করা মাছ নিলামের মাধ্যমে নিষ্পত্তির প্রক্রিয়া চলছে। এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারিও একই কৌশলে প্রায় এক কোটি টাকা মূল্যের ৫৩ কার্টন ভারতীয় ইলিশ জব্দ করেছিল বেনাপোল কাস্টমস। ওই ঘটনায় অভিযুক্ত ছিল লিংক ইন্টারন্যাশনাল নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এবং আমদানিকারক জান্নাত এন্টারপ্রাইজ। স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ হওয়া ভারতীয় ইলিশ বাজারে ‘চন্দনা ইলিশ’ নামে পরিচিত। অভিযোগ রয়েছে, কিছু অসাধু আমদানিকারক কম দামে এসব ইলিশ এনে ‘পদ্মার ইলিশ’ পরিচয়ে দেশের বাজারে অধিক দামে বিক্রি করে আসছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow