বেরোবি এলাকায় ১৪৪ ধারা জারির আবেদন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার পর পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে দুই সংগঠন। এ পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারির জন্য পুলিশের কাছে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত কার্যকর করে। এর আগে সোমবার রাতে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার পর পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির ও ছাত্রদল।  ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কর্মসূচিতে হামলার প্রতিবাদ, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের লালবাগ চত্বর থেকে আবু সাঈদ চত্বর পর্যন্ত ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। অন্যদিকে শিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে রংপুর মহানগর ছাত্রদল মঙ্গলবার বিকেল ৪টায় একই স্থান শহীদ আবু সাঈদ চত্বর পার্কের মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে।  মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কর্মসূচিতে অ

বেরোবি এলাকায় ১৪৪ ধারা জারির আবেদন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার পর পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে দুই সংগঠন। এ পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারির জন্য পুলিশের কাছে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত কার্যকর করে। এর আগে সোমবার রাতে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার পর পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির ও ছাত্রদল। 

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কর্মসূচিতে হামলার প্রতিবাদ, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের লালবাগ চত্বর থেকে আবু সাঈদ চত্বর পর্যন্ত ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

অন্যদিকে শিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে রংপুর মহানগর ছাত্রদল মঙ্গলবার বিকেল ৪টায় একই স্থান শহীদ আবু সাঈদ চত্বর পার্কের মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে। 

মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কর্মসূচিতে অতর্কিতভাবে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করে। এ সময় শিবিরের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলে। ঘটনার রাতেই হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করি। কিন্তু ছাত্রদল আমাদের কর্মসূচি ঘোষণার পর তারাও কর্মসূচি ঘোষণা করেছে। তবে আমরা চাই না কোনো ধরনের সংঘাত হোক।

ছাত্রদলের মহানগর কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম রবি বলেন, শিবিরে নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি। তবে কেউ আমাদের কর্মসূচি ভন্ডুল করতে এলে আমরা তাদের প্রতিহত করব। 

এদিকে পাল্টাপাল্টি কর্মসূচিস্থল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ১৪৪ ধারা জারির আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক চিঠিতে  জানানো হয়েছে, ছাত্রশিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় ১৪৪ ধারা জারিসহ সার্বিক সহযোগিতা প্রয়োজন।

রংপুর মহানগর পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী কালবেলাকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির আবেদন পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সোমবার বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক  প্রদর্শনীতে ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামে জামায়াত ও বিএনপির ছয় নেতার ছবি সংবলিত একটি ব্যানারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হামলার অভিযোগের ঘটনা ঘটেছে। উভয় সংগঠনই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। 

পরে রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ বিষয়টি মীমাংসায় সম্মত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনায় পাঁচজন গুরুতরসহ মোট ২৫ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow