বেরোবির ৭ শিক্ষকের সম্পৃক্ততা যাচাইয়ে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ‘গোপন মিশনে’ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষকের নাম গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অভিযোগের সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, টেলিগ্রামভিত্তিক একটি গোপন গ্রুপের মাধ্যমে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে তৎপর রয়েছেন। ওই প্রতিবেদনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষকের নামও উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এসব অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনায় এই ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এতে ইতিহাস ও প্রত্নতত্ত্ব
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ‘গোপন মিশনে’ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষকের নাম গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অভিযোগের সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, টেলিগ্রামভিত্তিক একটি গোপন গ্রুপের মাধ্যমে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে তৎপর রয়েছেন। ওই প্রতিবেদনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষকের নামও উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এসব অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনায় এই ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এতে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন আল-রশিদ এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আতাউর রহমান সদস্য হিসেবে রয়েছেন। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের সহকারী রেজিস্ট্রার রেহেনা আক্তার মনি।
সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষকের নাম উঠে এসেছে, যাদের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথিত তৎপরতার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদ মন্ডল এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মশিউর রহমান রয়েছেন। এই দুই শিক্ষক জুলাইয়ে আবু সাঈদ হত্যা মামলায় আসামি হওয়ায় বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। প্রতিবেদনে অভিযুক্ত অন্য শিক্ষকদের মধ্যে রয়েছেন প্রফেসর ড. আয়েশা আখতার আঁখি, প্রফেসর ড. মো. জাকির হোসেন ও জেড উদ্দিন। এছাড়া আরও দুই শিক্ষককে ‘দেবু পিকে এবং ‘এসকে বি’ নামে সাংকেতিকভাবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, তথ্য অনুসন্ধান কমিটি প্রতিবেদন দেওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী শৃঙ্খলা কমিটি এবং সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?