বেলজিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা করেন রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম। পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দূতাবাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দ্বিতীয় পর্বে দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এসময় রাষ্ট্রদূত তার বক্তব্যে বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার আহ্বান জানান। এছাড়া, তিনি দলমত নির্বিশেষে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান থেকে নিরলস কাজ করে যাওয়ার আহ্বান রাখেন। এরপর দূতাবাসের উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপে বিজয়ীদের মধ্যে সনদপত্র এবং পুরস্কার বিতরণ করা হ

বেলজিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা করেন রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম। পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দূতাবাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দ্বিতীয় পর্বে দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

বেলজিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এসময় রাষ্ট্রদূত তার বক্তব্যে বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার আহ্বান জানান। এছাড়া, তিনি দলমত নির্বিশেষে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান থেকে নিরলস কাজ করে যাওয়ার আহ্বান রাখেন।

এরপর দূতাবাসের উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপে বিজয়ীদের মধ্যে সনদপত্র এবং পুরস্কার বিতরণ করা হয়।

শেষে ভাষা শহীদ ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সবার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। সেই সঙ্গে অতিথিদের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের মাধ্যমে ইফতার এবং সান্ধ্য ভোজের আপ্যায়ন করা হয়।

একিউএফ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow