বেশি দেরি হওয়ার আগেই ইরানকে আলোচনায় আসতে হবে : ট্রাম্প

ইরানকে আলোচনায় ফিরতে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, বেশি দেরি হওয়ার আগে যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হোক। খবর সিএনবিসি নিউজের। ট্রাম্পের এই হুমকি এমন সময়ে এল, যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে আরও বলেন, বেশি দেরি হয়ে যাওয়ার আগেই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে তাদের। কারণ একবার এটি ঘটলে, ফেরার কোনো পথ নেই এবং এটি ভালো দেখাবে না। তিনি দাবি করেন, ইরান সামরিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা চলছে। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমরা যা করছি, তা আগে কখনো কেউ দেখেনি। তারা আলোচনা করছে এবং চুক্তি করতে মরিয়া। কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে, কারণ তাদের ধারণা নিজের দেশের মানুষ তাদের মেরে ফেলবে। তবে তার এই দাবি এমন সময়ে এলো যখন ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে, ইরানের কেউ যুক্তরাষ্ট্রের কারো সাথে কথা বলছে না। ট্রাম

বেশি দেরি হওয়ার আগেই ইরানকে আলোচনায় আসতে হবে : ট্রাম্প
ইরানকে আলোচনায় ফিরতে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, বেশি দেরি হওয়ার আগে যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হোক। খবর সিএনবিসি নিউজের। ট্রাম্পের এই হুমকি এমন সময়ে এল, যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে আরও বলেন, বেশি দেরি হয়ে যাওয়ার আগেই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে তাদের। কারণ একবার এটি ঘটলে, ফেরার কোনো পথ নেই এবং এটি ভালো দেখাবে না। তিনি দাবি করেন, ইরান সামরিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা চলছে। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমরা যা করছি, তা আগে কখনো কেউ দেখেনি। তারা আলোচনা করছে এবং চুক্তি করতে মরিয়া। কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে, কারণ তাদের ধারণা নিজের দেশের মানুষ তাদের মেরে ফেলবে। তবে তার এই দাবি এমন সময়ে এলো যখন ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে, ইরানের কেউ যুক্তরাষ্ট্রের কারো সাথে কথা বলছে না। ট্রাম্প গত কয়েকদিনে বারবার দাবি করেছেন, ইরান সরকার এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন আলোচনা চলছে এবং ইরান একটি চুক্তি করতে চেয়েছিল। কিন্তু ইরান দ্ব্যর্থহীনভাবে তার এই দাবি প্রত্যাখ্যান করেছে। তেহরান তার দাবিকে চরমপন্থী ও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে এবং স্পষ্ট করেছে যে তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় অংশ নেয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow