বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৪,৯৪২

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, এতে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে এ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ। এর আগে গত শনিবার এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা রাজধানীর নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের ১২ হাজার ৯৫১টি পদে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন। এই নিয়োগে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হয়েছে ৮০ নম্বরের। উত্তীর্ণ প্রার্থীদের ৮ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। বাকি ১২ নম্বর থাকবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ওপর। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলাম। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্য

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৪,৯৪২
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, এতে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে এ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ। এর আগে গত শনিবার এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা রাজধানীর নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের ১২ হাজার ৯৫১টি পদে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন। এই নিয়োগে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হয়েছে ৮০ নম্বরের। উত্তীর্ণ প্রার্থীদের ৮ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। বাকি ১২ নম্বর থাকবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ওপর। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলাম। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের সাড়ে ১৩ হাজার শূন্য পদে নিয়োগে গত ২৯ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ।৩ ফেব্রুয়ারি থেকে এ নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়ে চলে গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত ২৭ জানুয়ারি জারি করা এক পরিপত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট নিয়োগের ক্ষমতা এনটিআরসিএকে দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow